এসএলপির আইডিয়া কনটেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের সংগঠন সোসাইটি ফর লিডারশিপ প্রলিফারেশনের (এসএলপি) আয়োজনে এসএলপি আইডিয়া কনটেস্টের মূল পর্ব ৭ আগস্ট নগরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক আহসানুল আলম পারভেজ। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের শিক্ষক তুনাজ্জিনা সুলতানা ও বজলুর রহমান, জেনেটিক প্রকৌশল বিভাগের শিক্ষক আদনান মান্নান, করপোরেট ব্যক্তিত্ব মাহমুদুল হক ও সাব্বির শাহরিয়ার। প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে শিক্ষার্থীদের দল এভারলাস্ট এবং রানারআপ হয় ওয়েসিস।প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রতিযোগীদের ভাবনা ও উপস্থাপন নৈপুণ্যের প্রশংসা করেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপাচার্য এ জে এম নুরুদ্দিন চৌধুরী, বিপণন বিজ্ঞানী ড. মোহাম্মদ সোলাইমান, শাহজালাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সালামত উল্লাহ ভূঁইয়া প্রমুখ।প্রতিযোগিতা শেষে উপস্থিত সবাইকে আলোড়িত করে থম্পসন রিভার্স বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক ড. বেলায়েত হোসাইনের শ্রেণীকক্ষ ব্যবস্থাপনাবিষয়ক বিশেষ উপস্থাপনা। বিজ্ঞপ্তি।