তোমরা যারা এবার এসএসসি দিয়েছ তাদের বলছি। তোমাদের কেউ কেউ যদি এইচএসসিতে ভর্তি না হতে চাও, সমস্যা নেই। চাইলে ভর্তি হতে পারো ডিপ্লোমা কোর্সে। এ রকম কিছু কোর্স সম্পর্কে জেনে নাও
এসএসসি পরীক্ষার পর
কৃষি ডিপ্লোমাকোথায় পড়া যায়কৃষকদের সহায়তা করার প্রয়োজনে প্রশিক্ষিত জনশক্তি তৈরিতে বাংলাদেশে সরকারিভাবে ১৩টি ও বেসরকারিভাবে শতাধিক কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে, যেখানে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স পড়ানো হয়। ঢাকা, গাজীপুর, নোয়াখালী, বরিশাল, সিলেট, খুলনা, চট্টগ্রাম, রংপুর, শেরপুর, গাইবান্ধা, রাঙামাটি ও ঈশ্বরদীতে সরকারিভাবে ডিপ্লোমা করার জন্য কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে, যা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্ত।ভর্তির যোগ্যতা ও খরচাপাতিএসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ থাকতে হবে ৩.০০ এবং আলাদাভাবে গণিতে ও বিজ্ঞানে ৩.০০ থাকতে হয়। যেকোনো বিভাগ থেকে এসএসসি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এখান থেকে ডিপ্লোমা করার জন্য আবেদন করতে পারেন। সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে চার বছরে শিক্ষা খরচ হবে সব মিলিয়ে ২০ হাজার টাকা। আর বেসরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে ইনস্টিটিউটভেদে খরচ কমবেশি হতে পারে।তবে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে পড়তে হলে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের আসা উচিত। কারণ এখানে বিজ্ঞান বিভাগের অনেক বিষয় যুক্ত থাকায় অন্যান্য বিভাগ থেকে আসা শিক্ষার্থীরা ভালো করছেন না—বলছিলেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকার অধ্যক্ষ এ কে এম রাশেদুল হক।কাজের ক্ষেত্রকৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা কোর্স শেষ করে যেকোনো শিক্ষার্থী কৃষি, মাছের চাষ ও পশুপালনের জন্য কাজ করে—এমন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন। এ ছাড়া সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে কৃষি শিক্ষার শিক্ষক হিসেবে যোগদান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে উপসহকারী পরিচালক পদে, উপসহকারী কৃষি কর্মকতা পদে ও বিভিন্ন কৃষি নিয়ে কাজ করে—এমন এনজিওগুলোতে কাজের প্রচুর সুযোগ রয়েছে। কৃষি, পশুপালন ও মৎস্য চাষের ওপর ডিপ্লোমা কোর্স সম্পন্নকারীরা কোটাভিত্তিক এসব প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেয়ে থাকেন। এ ছাড়া বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন, মৃত্তিকা গবেষণা কেন্দ্র, ধান গবেষণা কেন্দ্র ও কৃষি মন্ত্রণালয়েও এখান থেকে ডিপ্লোমা সম্পন্নকারীদের কাজের সুযোগ রয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের উপসহকারী পরিচালক সামসুর রশিদ জানালেন, ‘আমি শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করার পরপরই এখানে চাকরি পেয়েছি। এ ছাড়া বেসরকারি নানা প্রতিষ্ঠান কৃষিবিষয়ক কার্যক্রম পরিচালিত করায় আমাদের এখন কাজের ক্ষেত্র অনেক বেশি।’কী পড়ানো হয়বিজ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয়সহ এখানে চার বছরে আটটি পর্বে পড়ানো হয়—পরিবেশবিদ্যা, মাছের চাষ, গৃহপালিত পাখি পালন, মাঠ ফসলের চাষাবাদ, চিংড়ি চাষ ব্যবস্থাপনা, উদ্যান নার্সারি ব্যবস্থাপনা, হ্যাচারি ব্যবস্থাপনা, মাছের পুষ্টি ও খাদ্য ইত্যাদি বিষয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়ানো হয়ে থাকে।এসএসসি পাসের পর যাঁরা ভাবছেন কোনো বিষয়ে ডিপ্লোমা করবেন, তাঁদের জন্য বলছি, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলো থেকে কৃষি, মৎস্য চাষ ও পশুপালনের ওপর আপনি ডিপ্লোমা করতে পারেন। এ বিষয়ে ডিপ্লোমা সম্পন্নকারীদের কাজ সরাসরি মাটি ও মানুষের সঙ্গে। ফলে দেশের কৃষি উন্নয়নে অবদান রাখা যায় অনেকাংশে। এর মধ্য দিয়ে নিজের আত্মতৃপ্তিটাও বেশি পাওয়া যায় দেশের উন্নয়নে কাজ করে।হোটেল ম্যানেজমেন্ট ‘বিশ্বের কোনো নামকরা চেইন হোটেলে চাকরি করার ইচ্ছা নিয়ে এই প্রশিক্ষণ গ্রহণ করছি এবং সেই সঙ্গে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার জন্য কাজ করার ইচ্ছা রয়েছে’—বলছিলেন ওয়ালিদ বারী। পাশে দাঁড়িয়ে থাকা সামসুজ্জামান বললেন, ‘বাংলাদেশের পর্যটনশিল্পের মান আরও বিকশিত করার স্বপ্ন নিয়ে আমি ভর্তি হয়েছি এখানে।’ বাংলাদেশের পর্যটনশিল্প আরও আকর্ষণীয় করে গড়ে তোলার ইচ্ছা নিয়ে এই প্রশিক্ষণ কোর্সে ভর্তি হওয়া—বলছিলেন আরেক শিক্ষার্থী আবদুল আলিম। দেশের ও বিদেশের এমন নানা ভাবনা মাথায় নিয়ে প্রশিক্ষণ নিচ্ছেন ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের এসব শিক্ষার্থী।কথা হচ্ছিল ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের একদল প্রশিক্ষণার্থীর সঙ্গে। তাঁরা বললেন নিজেদের স্বপ্নের কথা। তাঁরা সবাই এসএসসি পাসের পর এখানে ভর্তি হয়েছেন নিজেকে পর্যটনশিল্পের একজন দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে। যারা এবার এসএসসি পাস করবে, তারাও ভাবতে পারে এ বিষয়ে একটা প্রশিক্ষণ নিয়ে রাখা যায় কি না।দেশে-বিদেশে হোটেল, মোটেল, ট্রাভেল এজেন্সি, বিমান সংস্থাসহ পর্যটনশিল্প ও অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানে প্রাসঙ্গিক ক্ষেত্রে কর্মজীবন গড়ে তুলতে হলে প্রয়োজন হবে মানসম্পন্ন প্রশিক্ষণ আর এই প্রশিক্ষণ প্রদান করছে বাংলাদেশ পর্যটন করপোরেশন কর্তৃক পরিচালিত ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট।কেন হোটেল ম্যানেজমেন্টদেশে ও বিদেশে এখন পর্যটনের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। এ ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার প্রচুর সুযোগ রয়েছে। সারা বিশ্বে প্রচুর দক্ষ জনশক্তির ঘাটতি রয়েছে হোটেল ম্যানেজমেন্টে। প্রতিনিয়ত দেশে ও দেশের বাইরে নতুন নতুন হোটেল যাত্রা শুরু করছে, যেখানে প্রয়োজন রয়েছে প্রশিক্ষিত জনশক্তি। ঢাকা, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারে অনেক হোটেলে এখনো রয়েছে দক্ষ জনশক্তির ঘাটতি।এ ছাড়া আমাদের দেশের অনেক পরিবার নানা কারণে এসএসসি পাসের পর সন্তানকে আর পড়াশোনা করাতে পারে না। তাদের জন্য একটা বড় ধরনের সুযোগ বলা যায় এই প্রশিক্ষণ, যার মাধ্যমে সে নিজেকে একজন স্বাবলম্বী মানুষ ভাবতে পারে।চাকরির সুযোগদেশে বা বিদেশের হোটেল, মোটেল, রেস্টুরেন্ট ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে চাকরি করার সুযোগ রয়েছে। আমাদের দেশেও কাজের ক্ষেত্র দিন দিন বাড়ছে। সেই সঙ্গে বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ, ভারত, মালয়েশিয়ায় হোটেলগুলোতে বিভিন্ন পদে কাজ করার অবারিত সুযোগ রয়েছে দক্ষ প্রশিক্ষণার্থীদের। ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের আওতায় এসএসসি পাস শিক্ষার্থীদের জন্য বেশ কিছু কোর্স পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের নিজেদের হোটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে অবদান রাখতে পারেন।বিষয়গুলো হলো: ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস১৮ সপ্তাহের এই কোর্সের ফি ২০ হাজার টাকা।ফুড অ্যান্ড বেভারেজ প্রডাকশন ১৮ সপ্তাহের এই কোর্স শেষ করতে খরচ হবে ২৫ হাজার টাকা।হাউসকিপিং অ্যান্ড লন্ড্রি অপারেশন১৮ সপ্তাহের এই কোর্স করতে খরচ হবে ১৬ হাজার টাকা।বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রডাকশন১৮ সপ্তাহের এই কোর্স করতে খরচ হবে ২০ হাজার টাকা।প্রফেশনাল শেফ কোর্স এক বছরের এই কোর্স করতে খরচ পড়বে ৯০ হাজার টাকা। এই কোর্সের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছরের বেশি হলে চলবে না।যোগাযোগ ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট, ৮৩-৮৮, মহাখালী বা/এ, ঢাকা-১২১২। ওয়েবসাইট: ফোন: ৯৮৯৯২৮৮-৯১