এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের উলুছড়ি মৌজা উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংর্বধনা ও পুরস্কার বিরতরণ অনুষ্ঠিত হয়েছে।গত বৃহস্পতিবার বিদ্যালয়ের মাঠে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সমীরণ চাকমা। প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা। বক্তব্য দেন, খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমলেন্দু চাকমা, সাবেক চেয়ারম্যান সুচিত্র চাকমা, ও প্রধান শিক্ষক স্মৃতি বিকাশ সাহা প্রমুখ। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিরতণ করা হয়।