এসএসসি ৯৬ ব্যাচের পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার পৌর প্রিপারেটরি উচ্চবিদ্যালয়ের এসএসসি ৯৬ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। শহরতলির দরিয়ানগরের ‘হিমছড়ি হলিডে ইন’ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। ছিল আলোচনা সভা, স্মৃতিচারণ, আপ্যায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এসএসসি ৯৬ ব্যাচের আহ্বায়ক মো. ছৈয়দ নুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আহমদ দাউদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক নুরুল হুদা, বিদ্যালয়ের শিক্ষক মনজুর আহমদ, মো. ইদ্রিস ও গোলাম সরওয়ার।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক মহসীন শেখের সঞ্চালনায় স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রাক্তন শিক্ষার্থী ডালিম বড়ুয়া, নেজাম উদ্দিন, আসাদ উল্লাহ, আবদুল মান্নান আহমেদ, এস এম ইলিয়াস, আজিজুল হক, জাহাঙ্গীর আলম, ফিরোজ উদ্দিন, মাহমুদ হাসান, হাসনাইন ইমতিয়াজ, সোলতান আহমদ, কাজি নাজিম কামরান, আবদুল্লাহ আল মাসুদ, শহিদুল ইসলাম, নাছির উদ্দিন, উ ক্য ছিন প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষকদের সম্মাননা পদক দেওয়া হয়।