এসএসসি ৯৮ ব্যাচের পুনর্মিলনী উৎসব কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া মডেল উচ্চবিদ্যালয়ের এসএসসি ৯৮ ব্যাচের পুনর্মিলনী উৎসব আগামীকাল শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে আটটায় খতমে কোরআন ও সকাল ১০টায় প্রাক্তন শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে।
পুনর্মিলনী উৎসবে প্রধান অতিথি থাকবেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি থাকবেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মহিউদ্দিন, বিদ্যুৎ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শফি উল্লাহ, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের। উৎসবে সাংস্কৃতিক আয়োজনে থাকবে জি-বাংলার মীরাক্কেল তারকা আরমান এবং সংগীতশিল্পী জনি বড়ুয়া, শান্তা ও সুবর্ণার পরিবেশনায় সংগীত অনুষ্ঠান।