এসএসসিতে সেন্ট স্কলাস্টিকাসের শতভাগ সাফল্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধ্যমিক পরীক্ষায় শতভাগ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সেন্ট স্কলাস্টিকাস বালিকা উচ্চবিদ্যালয়। এবার বিদ্যালয়ের ১৭০ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে। বিজ্ঞান বিভাগে ৭১ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন। ব্যবসায় শিক্ষায় ৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ জন এবং মানবিকে একজন জিপিএ-৫ পেয়েছে। বিজ্ঞপ্তি।