এসকেএস ফাউন্ডেশনে ১৪৪ নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসকেএস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা। সম্প্রতি প্রতিষ্ঠানটিতে পাঁচটি পদে মোট ১৪৪ জন নিয়োগ করা হবে বলে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিটি ১৪ এপ্রিল প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরির চতুর্থ পৃষ্ঠায় পাওয়া যাবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এখানে এরিয়া ম্যানেজার পদে চারজন, ব্রাঞ্চ ম্যানেজার এবং অ্যাকাউন্ট্যান্ট পদে ২০ জন করে, ফিল্ড অফিসার পদে ৭০ জন এবং প্রশিক্ষণার্থী ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে ৩০ জনকে নিয়োগ করা হবে। এসব পদে আবেদন করা যাবে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত।

এরিয়া ম্যানেজার
এ পদের প্রার্থীদের যেকোনো বিষয়ে মাস্টার্স পাস হতে হবে। তিন থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স হতে হবে অনূর্ধ্ব ৪০ বছর। বেতন ভাতা সর্বসাকল্যে ৩২ হাজার ৪৪৯ টাকাসহ অন্যান্য সুবিধা পাওয়া যাবে।

ব্রাঞ্চ ম্যানেজার
এ পদের প্রার্থীদের মাস্টার্স উত্তীর্ণ হতে হবে। তিন বছরের অভিজ্ঞতা ও মোটরসাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স হতে হবে অনূর্ধ্ব ৪০ বছর। বেতন ভাতা সর্বসাকল্যে ২৩ হাজার ৪৪৯ টাকাসহ অন্যান্য সুবিধা পাওয়া যাবে।

ফিল্ড অফিসার
এ পদের প্রার্থীদের মহানগর এলাকার জন্য যেকোনো বিষয়ে মাস্টার্স এবং অন্যান্য এলাকার জন্য স্নাতক বা মাস্টার্স পাস হতে হবে। এক থেকে দুই বছরের অভিজ্ঞতা এবং বাইসাইকেল চালনায় সক্ষম হতে হবে। বয়স হতে হবে অনূর্ধ্ব ৩৫ বছর। বেতন ভাতা সর্বসাকল্যে ১৩ হাজার ৯২২ টাকাসহ অন্যান্য সুবিধা পাওয়া যাবে।

অ্যাকাউন্ট্যান্ট
এ পদের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যে স্নাতক বা মাস্টার্স পাস হতে হবে। এক থেকে দুই বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার এমএস (অফিস প্যাকেজ) চালনায় দক্ষ হতে হবে। বয়স হতে হবে অনূর্ধ্ব ৩৫ বছর। বেতন ভাতা সর্বসাকল্যে ১৩ হাজার ২২২ টাকাসহ অন্যান্য সুবিধা পাওয়া যাবে। নারী প্রার্থীরা এ পদে বিশেষ অগ্রাধিকার পাবেন।

প্রশিক্ষণার্থী ফিল্ড অ্যাসিস্ট্যান্ট
যেকোনো বিষয়ে স্নাতক বা মাস্টার্স পাস প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন। বাইসাইকেল চালনায় সক্ষম হতে হবে। বয়স হতে হবে অনূর্ধ্ব ৩৫ বছর। বেতন ভাতা সর্বসাকল্যে ১২ হাজার ৫২৯ টাকাসহ অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এসব পদে আবেদন করতে হলে প্রার্থীদের সহকারী পরিচালক, মানবসম্পদ ও প্রশাসন বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবনবৃত্তান্ত (ই-মেইল ও মোবাইল নম্বর উল্লেখসহ), দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি নির্ধারিত তারিখের মধ্যে এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণ সিংহা, গাইবান্ধা ৫৭০০ এই ঠিকানায় ডাক বা কুরিয়ার বা সরাসরি প্রেরণ করতে হবে। শুধু বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে।