এসময়ের অণুকাব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১.চিনির দাম চড়াসব জিনিসই তাইবসে খাই হাওয়াকিচ্ছু করার নাই!২.বন্ধ হোকহাতাহাতিআমার মাথাতোমার ছাতি!৩.এমনভাবে দিমু দাওয়াতআসে কেমনেফর্মালিটিস রক্ষা করিএমনে এমনে!৪.কথায় কথায়পিটিয়ে খুনকোথায় রাখিএমনি গুণ!৫.বড় দল কয়ছোট দলকেআমি ছাড়া তোরআছে বল কে?৬.মধ্যবিত্তকী বলিবে কাকেলাজে লজ্জায়মুখ ঘুরিয়ে থাকে!৭.আমাদের সি বিচমরণ ফাঁদসেখানে ডুবে যায়সোনার চাঁদ।৮.বিদ্যু ৎ যাইবেবিদ্যু ৎ আইবেফ্রিজ থেকেঠান্ডা খাইবে।৯.চোখের পানি তোঝরতে থাকবে মা’দেরপুলিশের কাছেআমরা সবাই কাদের!১০.টিএসসিতেদাঁড়িয়ে ছিলাম অধমআসেনি সেশুকিয়ে যায় কদম।