এসসিআইটিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত
তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের সংগঠন সোসাইটি অব চিটাগং আইটি প্রফেশনালসের (এসসিআইটিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী নগরের জিইসি কনভেনশন সেন্টারে ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়। অতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মো. আবদুল্লাহ ফরিদ।
এরপর সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য এ বি এম আহসান উল্লাহ শাহ, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক রিপন চৌধুরী সংগঠনের গত এক বছরের কার্যক্রম ও আর্থিক বিবরণী উপস্থাপন করেন।
সংগঠনের আগামী এক বছরের কার্যক্রম সদস্যদের সামনে তুলে ধরেন মো. আবদুল্লাহ ফরিদ এবং মো. তামিম ওয়াহিদ আল হেলাল।
অনুষ্ঠানে বিশ্ববিখ্যাত অ্যান্টিভাইরাস প্রস্তুতকারী কোম্পানি ক্যাসপারস্কি ল্যাবের সৌজন্যে ‘সাইবার থ্রেটস্কেপ’ শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়। এরপর আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন ভারতের প্রাইস ওয়াটার হাউস কুপারসের প্রধান পরামর্শক দেবরূপ ভট্টাচার্য, বাংলাদেশ ডেটা সেন্টার সোসাইটি (বিডিএস) প্রেসিডেন্ট মাসুদ পারভেজ প্রমুখ। সব শেষে র্যা ফল ড্র ও রাতের খাবারের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি