এসিড-সন্ত্রাসের ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা কমিটি জয়নগর এলাকায় তিন তরুণী এসিড সন্ত্রাসের শিকার হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনের সভাপতি লতিফা কবির ও সাধারণ সম্পাদক সুগতা বড়ুয়া এক বিবৃতিতে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। উল্লেখ্য, দুই নেত্রী ৩ অক্টোবর বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসিডদগ্ধ তিন বোনকে দেখতে যান। তাঁদের সঙ্গে ছিলেন স্বাতী পাল, সিতারা শামীম, জেচিন্তা ডায়েস ও নিলুফার জাহান। তাঁরা জানান, সন্ত্রাসীরা বিভিন্ন ভাবে তিন বোনের পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করছে। বিজ্ঞপ্তি।