এসিসিএ এবং সিএটি
যাঁরা হিসাববিজ্ঞান বিষয়ে নির্ভর করে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য আছে এসিসিএ। অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টের সংক্ষিপ্ত রূপ এসিসিএ। এখান থেকেই পেতে পারেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিগ্রি, যা আপনার কর্মজীবনের মুকুটে যোগ করবে সফলতার বাড়তি পালক। সিএটি ও এসিসিএ ব্যবসায় শিক্ষাবিষয়ক ডিগ্রিগুলোর অন্যতম। এটি যুক্তরাষ্ট্রভিত্তিক ডিগ্রি হলেও ২০০০ সাল থেকে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্যও দেশে বসেই হিসাববিজ্ঞানের এ ডিগ্রি নেওয়ার সুযোগ চালু আছে।এসিসিএ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মহুয়া রশিদ মনে করেন, এখান থেকে পাওয়া ডিগ্রিটা যেহেতু সারা বিশ্বে সমাদৃত, তাই যাঁরা দেশ ছাড়াও দেশের বাইরে চাকরির জন্য যেতে চান, তাঁরাও বাড়তি যোগ্যতার এ সনদ কাজে লাগিয়ে ভালো চাকরি পেতে পারেন।কেউ যদি কোনো কলেজের অধীনে সিএটি বা এসিসিএতে ভর্তি হতে চান, তবে জেনে নেওয়া উচিত প্রতিষ্ঠানটি এসিসিএ বাংলাদেশ অনুমোদিত কি না।যখন, যেখানে ভর্তি হবেনবছরের যেকোনো সময় আপনি ভর্তি হওয়ার সুযোগ পাবেন, তবে আপনি যদি ডিসেম্বরে পরীক্ষা দিতে চান, তাহলে ভর্তি হতে হবে ১৫ আগস্টের মধ্যে। আর জুনে পরীক্ষা দিতে চাইলে ভর্তি হতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে। কোনো কলেজের মাধ্যমে এসিসিএ বা সিএটি কোর্সে ভর্তি হওয়ার আগে ভালোভাবে যাচাই করে নিন। কোনো ধরনের বিভ্রান্তি এড়াতে এসিসিএ বাংলাদেশ অফিস: গুলশান ভবন, চতুর্থ তলা, বীর উত্তম এ কে খন্দকার সড়ক, ৩৫৫ মহাখালী, গুলশান, ঢাকায় যোগাযোগ করে নিন। চাইলে সরাসরি সেখানেও ভর্তি হতে পারেন। এ ছাড়া ভর্তি হওয়া যাবে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে। সব ধরনের তথ্য পেতে লগ-অন করতে পারেন www.accaglobal.com-এ।যেমন যোগ্যতা দরকারযাঁরা ও-এ লেভেল বা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, তাঁরা সরাসরি এসিসিএ কোর্সে ভর্তি হতে পারেন। আর সিএটি পড়তে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাস হলেই চলবে। তবে বয়স এসিসিএর জন্য সর্বনিম্ন ২১ এবং সিএটির জন্য ১৬ হতে হবে। যাঁরা হিসাববিজ্ঞান বা ফিন্যান্স বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি শেষ করেছেন, তাঁদের চারটি বিষয় কম পড়তে হয়।জেনে নিন ডিগ্রিগুলোএসিসিএ বাংলাদেশের মাধ্যমে বর্তমানে তিনটি ডিগ্রি পাওয়া যায়। এর মধ্যে আছে সার্টিফায়েড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান (সিএটি)। একজন শক্তিশালী হিসাবরক্ষক হতে চাইলে এর তুলনা নেই। মোট নয়টি বিষয় পড়তে হয় সিএটিতে। সিএটির পরের ডিগ্রি হলো এসিসিএ, যার মাধ্যমে প্রায়োগিক দক্ষতার পাশাপাশি গড়ে উঠবে নৈতিক গুণাবলিও। বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ সম্বন্ধে একটা সুন্দর ধারণা তৈরি হবে আপনার মধ্যে, যা পরবর্তী সময়ে আপনার প্রতিষ্ঠানে প্রয়োগের মাধ্যমে সফলতা পাবেন দ্রুত।সিএটি শেষ করার পর কেউ যদি এসিসিএ করতে চান, তাহলে প্রথম তিনটি বিষয়ে তাঁর আর পড়ার দরকার পড়ে না। এসিসিএর সদস্য হওয়ার জন্য শিক্ষার্থীকে মোট ১৪টি বিষয়ে পাস করতে হয়। সেই সঙ্গে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হয়। এ ছাড়া এ বছর চালু হওয়া নতুন ডিগ্রি ফাউন্ডেশন ইন অ্যাকাউন্টস বিষয়ে পড়তে পারেন, যেখানে হিসাববিজ্ঞানের মূল বিষয়গুলোর শিক্ষা নিতে পারবেন।এসিসিএর শিক্ষার্থীরা ফলিত হিসাবরক্ষণের ওপর ইংল্যান্ডের ব্রুকস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের সুবিধা পেয়ে থাকেন। এসিসিএ শেষ করে এমবিএও করা যাবে বলে জানান মহুয়া রশিদ।বিষয় যখন সিএটিসিএটির পূর্ণাঙ্গ রূপ হচ্ছে সার্টিফায়েড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান। সিএটির মোট চারটি ধাপ রয়েছে। কেউ চাইলে সম্পূর্ণ কোর্স শেষ করতে পারেন অথবা একটি কোর্স শেষ করেও পাওয়া যাবে সিএটির একটি ধাপের সনদ। প্রতি ধাপ শেষ করতে সময় লাগবে চার মাস। সিএটিতে ভর্তি হতে চাইলে এইচএসসি অথবা ইংরেজি মাধ্যম থেকে ও-লেভেল পাস করতে হবে। ভর্তির পর আগ্রহী শিক্ষার্থীরা চাইলে বাসায় বসেও প্রস্তুতি নিতে পারেন। এ জন্য এসিসিএর গ্লোবাল ওয়েবসাইটে গিয়ে সিলেবাস এবং বিগত বছরের প্রশ্ন দেখে সব ধারণা নিতে পারেন। সিএটিতে ভর্তির পর বই কিনতে চাইলে যেতে পারেন পান্থপথে এসিসিএ বাংলাদেশ অনুমোদিত বিপিপি, কাপলান অথবা জিটিজি পাবলিকেশনে। এখানে পড়তে সর্বনিম্ন বয়স লাগবে ১৬ বছর। সিএটির চারটি কোর্সই শেষ করতে সময় লাগবে দেড় থেকে দুই বছর। আর প্রতি কোর্সে খরচ পড়বে ২৫ থেকে ৩০ হাজার টাকা।এসিসিএর আদ্যোপান্তযাঁরা এ-লেভেল বা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, তাঁরা সরাসরি এসিসিএ কোর্সে ভর্তি হতে পারেন। আর সিএটি পড়তে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাস হলেই চলবে। এসিসিএর জন্য সর্বনিম্ন বয়স ২১ বছর ধরা হয়ে থাকে। যাঁরা হিসাববিজ্ঞান বা ফিন্যান্স বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি শেষ করেছেন, তাঁদের চারটি বিষয় কম পড়তে হয়। এ ডিগ্রি হিসাববিজ্ঞানের প্রায়োগিক দিকে গুরুত্বের মাধ্যমে শিক্ষার্থীকে অনেক দক্ষ হতে সাহায্য করে। তাই কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারেন নির্দ্বিধায়।পরীক্ষার প্রস্তুতিভর্তির পর সব ধরনের বই সংগ্রহ করে পড়ার প্রস্তুতি নিতে শুরু করুন। কোনো কলেজের মাধ্যমে ভর্তি হলে সেখানে নিয়মিত লেখাপড়া করতে পারেন। বাসায় বসে নিজেও পড়াশোনা করতে পারেন। বিগত বছরগুলোর প্রশ্ন ও পাঠ্যক্রম সংগ্রহ করতে পারেন এসিসিএর ওয়েবসাইট থেকে। তারপর নিজেই একটা পাঠ-পরিকল্পনা তৈরি করে পড়াশোনা শুরু করুন। পরীক্ষার জন্য আগেই নির্ধারিত কোর্সটি শেষ করে রাখুন। ব্রিটিশ কাউন্সিল বা এসিসিএ অফিসে ভর্তির মাধ্যমে প্রয়োজনীয় ফি ও কাগজপত্র জমা দিয়ে সংগ্রহ করতে হবে প্রয়োজনীয় বই।পরীক্ষার ধরনএসিসিএ সারা বিশ্বে ৮০টি স্থানীয় কার্যালয়ের মাধ্যমে দিকনির্দেশনা দিয়ে থাকে। এসিসিএর বাংলাদেশের শিক্ষার্থীরাও এ নির্দেশনা পেয়ে থাকেন এসিসিএর নির্ধারিত অফিসের মাধ্যমে। আপনি চাইলে দেশ-বিদেশে যেকোনো স্থানে পড়তে পারেন। তবে যেখানেই পড়ুন না কেন, এর প্রশ্ন বা পরীক্ষা সবই হয়ে থাকে ইংল্যান্ডে অবস্থিত এসিসিএর মূল অফিসের তত্ত্বাবধানে। বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিল এসিসিএর পরীক্ষা নিয়ে থাকে। এখানে বছরের যেকোনো সময় সিএটির প্রথম চারটি ও এসিসিএর প্রথম তিনটি বিষয়ে পরীক্ষা দেওয়া যাবে। যে দেশেই পরীক্ষা দেন না কেন, তার মান একই হবে।জেনে নিন খরচ কেমনভর্তি হতে এক থেকে দেড় লাখ টাকা খরচ হয়। এ ছাড়া ভর্তির পর নিবন্ধন ফি সিএটি ও এসিসিএর জন্য ৭২ পাউন্ড। আবার বার্ষিক ফি সিএটি ও এসিসিএতে ৭২ পাউন্ড করে। পরীক্ষার ফি প্রথম তিনটি বিষয়ে ১৫০ পাউন্ড, এ ছাড়া পরের ছয়টি বিষয়ের জন্য ৩৬০ এবং সর্বশেষ পাঁচটির জন্য ৩৫০ পাউন্ড। এ ছাড়া সিএটির প্রথম চারটির জন্য প্রতি বিষয়ে ফি ৪০ পাউন্ড এবং পরের পাঁচটি বিষয়ের প্রতিটি ৪৯ পাউন্ড করে। সব মিলিয়ে এক থেকে দেড় লাখ টাকা খরচ হবে।