এসিসিএ করে দেশে ও বিদেশে কাজের অনেক সুযোগ রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ৯ নভেম্বর এসেছিলেন এসিসিএ বাংলাদেশের মহাব্যবস্থাপক মহুয়া রশিদ। কথা বলেছেন এসিসিএর নানা দিক নিয়ে। অনুষ্ঠানে অতিথি বন্ধু ছিলেন এসিসিএতে অধ্যয়নরত তিন শিক্ষার্থী শর্মী দত্ত, এম মিশকাতুল আনোয়ার ও হাসিব আহমেদ।কথাবন্ধু: এসিসিএ ও এসিসিএ বাংলাদেশ নিয়ে কিছু বলুন।মহুয়া রশিদ: এসিসিএ (অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টস) বিষয়টা একটা বিশ্বব্যাপী ধারণা। পৃথিবীর ১৭০টি দেশে এর শিক্ষার্থী ও সদস্য রয়েছেন। এসব দেশে বসেই তাঁরা পড়ছেন, পরীক্ষা দিচ্ছেন ও সনদপত্র পাচ্ছেন এবং কাজ পরিচালনা করছেন। এভাবে বিশ্বব্যাপী এটা ছড়িয়ে পড়েছে।আর এসিসিএ বাংলাদেশ বাংলাদেশের নিজস্ব চাহিদার ওপর পরিচালিত হচ্ছে। এ জন্যই বলা হচ্ছে এসিসিএ বাংলাদেশ।কথাবন্ধু: এসিসিএর প্রশ্ন তৈরি, খাতা মূল্যায়নসহ বিভিন্ন বিষয় কারা দেখেন?মহুয়া রশিদ: এসিসিএর বিরাট এক কর্মী বাহিনী আছে। এর মূল কাজটা গ্লাসগো থেকে পরিচালিত হয়। একে বলা হয় এসিসিএর কারখানা। এসিসিএর কোর্সগুলো কীভাবে পড়ানো হবে, কী কী বিষয় যুক্ত হবে, সনদপত্র কীভাবে দেওয়া হবে, খাতা মূল্যায়নের পদ্ধতি প্রভৃতি বিষয় এখান থেকে পরিচালিত হয়।কথাবন্ধু: এসিসিএ পড়া শুরু করার সময় কখন?মহুয়া রশিদ: বাণিজ্য বিভাগ থেকে স্নাতক বা এ লেভেল সম্পন্ন করার পর এসিসিএ সরাসরি শুরু করা যায়। যাঁরা এইচএসসি পাস করে শুরু করতে চান, তাঁরা এসিসিএ শুরুর আগে সিএটি করে মৌলিক বিষয়গুলো শেখার পর এসিসিএ করার সুযোগ পান। যাঁরা এ বিষয়ে আরও বেশি জানতে চান, তাঁরা আমাদের কার্যালয়ে যোগাযোগ করতে পারেন। এতে এসিসিএ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা তৈরি হবে।হাসিব আহমেদ: কারোর যদি পার্ট-১-এর দুটি বিষয় সম্পন্ন করার পর একটি বিষয় বাকি থাকে, তাহলে তিনি কি পার্ট-২ শুরু করতে পারবেন?মহুয়া রশিদ: এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এসিসিএ কিন্তু একটার পর একটা বিষয় সম্পন্ন করার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। ইচ্ছামতো বিষয় গ্রহণ করার সুযোগ থাকলেও একটার পর একটা বিষয় পাস করে আসাটা খুবই দরকারি। একটা বিষয়ের সঙ্গে অন্য বিষয়গুলোর সম্পর্ক থাকে। আর এতে গরমিল হলে পরবর্তী বিষয়গুলো বুঝতে সমস্যা হবে, যা ভালো ফলকে বিঘ্নিত করবে।হাসিব আহমেদ: দুটি পার্ট সম্পন্ন করার পর কী ধরনের চাকরি পাওয়া যায়?মহুয়া রশিদ: বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সিএ ফার্মগুলো চাকরি দিচ্ছে। এ ছাড়া বেসরকারি উন্নয়ন সংস্থা ও ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান এসিসিএ শিক্ষার্থীদের নিচ্ছে। যেহেতু এসিসিএ শুধু বই পড়ে পাস করা কঠিন, সে ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত বিষয়ে কাজ করলে বেশ সহায়তা পাওয়া সম্ভব এবং এতে ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি পায়, যা এসিসিএতে পড়তে খুবই গুরুত্ব বহন করে।শর্মী দত্ত: সিএটি সম্পন্ন করে কি কোনো চাকরি পাওয়া সম্ভব?মহুয়া রশিদ: এটা বিশ্বের অন্যান্য দেশে হলেও আমাদের দেশে সেভাবে চালু হয়নি। তবে এখানে যেহেতু এখন এসিসিএর নিজস্ব কার্যালয় হয়েছে, সে ক্ষেত্রে এর কর্তৃপক্ষ এটি করতে শিগগির উদ্যোগ নেবে।কথাবন্ধু: এসিসিএ সম্পন্ন করার পর দেশের ভেতরে ও বাইরে কী ধরনের কাজের সুযোগ পাওয়া যায়?মহুয়া রশিদ: এসিসিএর দুটি পার্ট সম্পন্ন করার সঙ্গে সঙ্গে এটিকে স্নাতক সমমান দেওয়া হয়। তখন যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারেন। এ ছাড়া পুরোটা সম্পন্ন করার পর বিভিন্ন বড় প্রতিষ্ঠানের নীতিনির্ধারক, বহুজাতিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিদেশি প্রতিষ্ঠানে কাজের সুযোগ ও গ্রহণযোগ্যতা রয়েছে। আর বিদেশে তো এর কাজের চাহিদা আরও অনেক গুণ বেশি। সেখানে কে কোন দেশ থেকে এসেছেন, তা মুখ্য বিষয় নয়। তিনি এসিসিএ সম্পন্ন করেছেন, এটাই গুরুত্ব পায় ও সে অনুযায়ী কাজের সুযোগ পেয়ে থাকেন।কথাবন্ধু: পেশাদার পড়াশোনাগুলো বাংলাদেশে সেভাবে পরিচিতি পায়নি। সে ক্ষেত্রে এসিসিএকে পরিচিত করার জন্য আপনাদের করণীয় কী?মহুয়া রশিদ: এ ক্ষেত্রে আমাদের অবস্থান কিছুটা ভিন্ন। সত্যিকারে যাঁরা এসিসিএ পড়তে চান, ইংরেজিতে যাঁদের ভালো দক্ষতা আছে এবং এ বিষয়ে লক্ষ্য স্থির করেছেন, তাঁদেরই কেবল এটি পড়া উচিত। এটাকে আমরা জনপ্রিয় বিষয় করার থেকে ব্যক্তিগত দক্ষতা বাড়ানোর ওপরই গুরুত্ব দিচ্ছি।গ্রন্থনা: মোছাব্বের হোসেন