এসিসিএ সিএটি: খুলে দেবে দরজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্য ঠিক করতে হয় সবার আগে। যার মনছবি যত স্পষ্ট, তার সফলতা তত বেশি। পড়াশোনা শেষ করে কোন পেশায় যেতে চাও, তা ঠিক করতে হবে এখনই। যারা স্বপ্ন দেখছ ভবিষ্যতে চিকিত্সক, প্রকৌশলী, বিজ্ঞানী, নভোচারী বা শিক্ষক হবে, তাদের বিষয় আলাদা। আর যারা এখনো ভাবনার মধ্যেই আছ—কোনটা ছেড়ে কোনটা তোমাদের লক্ষ্য—তাদের জন্য বলছি। এই সময়ে হিসাবনিকাশ করার ওপর পেশার মর্যাদা প্রতিষ্ঠিত, গুরুত্ব বিচারে যা সময়োপযোগী, অত্যাধুনিক ও বিশ্বজুড়ে স্বীকৃত। এ জন্য গতানুগতিক প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াও আরও মসৃণ পথ আছে। পড়তে পার পেশাদারিমূলক কোনো বিষয়ে। তেমনই একটি পেশাদারি বিষয় এসিসিএ; এরই সঙ্গে সম্পর্কিত জুনিয়রদের জন্য আছে সিএটি কোর্স।এখন আমাদের দেশে বসেই এসিসিএ পড়া যায়। বিশ্বজুড়ে স্বীকৃত এটি। এসিসিএ বা দি অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্টস, যা শত বছরের ঐতিহ্য ধারণ করে এবং জাতিসংঘের স্বীকৃত পৃথিবীর সবচেয়ে বড় অ্যাকাউন্ট্যান্সি বডি। এসিসিএ সম্পর্কে বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মহুয়া রশিদ বলেন, ‘বিশ্বব্যাপী পেশাদার অ্যাকাউন্ট্যান্ট বডি হলো এসিসিএ। ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বিষয়গুলো নিয়ে যারা কাজ করতে চায়, আমরা তাদের হাতে-কলমে শিক্ষা দিয়ে থাকি।’পৃথিবীর প্রায় ১৭০টি দেশে কোর্সটি পড়ানো হয়। আর বিভিন্ন দেশে কোর্সটির পরীক্ষাগুলো নিয়ে থাকে ব্রিটিশ কাউন্সিল। পরীক্ষার খাতা মূল্যায়ন করার জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে খাতা পাঠানো এবং সনদ দেওয়ার কাজও তারাই করে। আর প্রতিটি দেশের এসিসিএর মাধ্যমে শিক্ষার্থীদের নাম নিবন্ধন করা হয়। এসিসিএ যেসব বিষয় নিয়ে কাজ করে, সেগুলো হলো—ফিন্যান্স রিপোর্টিং আন্ডার আইএএস (ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস) এবং আইএফআরএস;ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং;ফিন্যান্স স্ট্র্যাটেজিস;অরগানাইজেশনাল ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিস।চাকরির বাজারে এসিসিএর চাহিদা সম্পর্কে নকিয়ার সেরার্ড অ্যাকাউন্টিং সার্ভিসের ব্যবস্থাপক শরীফ মোহাম্মদ কামরুল হাসান জানান, ‘বিশ্বজুড়ে এই ডিগ্রি স্বীকৃত। এখন আমাদের দেশে বসেই ডিগ্রিটি পাওয়া সম্ভব। এসিসিএ কোর্স সম্পন্ন করলে বহুজাতিক কোম্পানিতে চাকরির অবারিত সুযোগ থাকে। এ ছাড়া দেশের ক্রেডিট ফার্মগুলোয় কাজের সুযোগ তো থাকছেই। তবে বিশ্বের যেকোনো দেশেই এসিসিএ ডিগ্রিধারীদের চাহিদা রয়েছে। এককথায়, এসিসিএ কোর্স সম্পন্ন করার মানেই হলো সাফল্যমণ্ডিত ভবিষ্যত্ গড়ার ভিতের ওপর দাঁড়ানো।’ দেশে বসেই সনদসারা বছরই বাংলাদেশ এসিসিএ শাখায় নাম নিবন্ধন করা যায়। এরপর পরীক্ষার প্রস্তুতি নিয়ে নাম নিবন্ধন করতে হয় ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে তাদের ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রের মাধ্যমে জুন ও ডিসেম্বর—এ দুই সেশনে পরীক্ষা নেয়। এ ছাড়া কিছু পরীক্ষা অনলাইনেও দেওয়া যায়। এটা সারা বছরই করা যায়। কোর্স সম্পন্ন করতেআগ্রহী যে কেউ এ কোর্স করতে পারে। যেকোনো বিভাগের শিক্ষার্থী এটি পড়তে পারবে। তবে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের কয়েকটি কোর্স কম পড়তে হয়। সিএটির জন্য প্রার্থীর যেসব যোগ্যতা লাগবে— ১৬ বছর বয়স হতে হবে; মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ও-লেভেল সম্পন্নকারীরাও কোর্সটি করতে পারবে।এসিসিএ ডিগ্রি নিতে হলে যা দরকার:যেকোনো বিভাগ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করতে হবে;ও/এ লেভেল সম্পন্ন করতে হবে;বয়স হতে হবে ২১ বছর;কোনো প্রফেশনাল বডির সদস্য হতে হবে।সময় ও খরচসিএটি কোর্সে নয়টি বিষয় (৯০০ নম্বর) পড়ানো হয়। একসঙ্গে পাঁচটি বিষয়ে পরীক্ষায় বসা যায়। তবে তিনটি করে বিষয়ে পরীক্ষা দিলে পাস করা সহজ। সে হিসাবে সময় লাগে দেড় বছর। এ জন্য খরচ লাগে প্রায় দেড় লাখ টাকা।এসিসিএতে মোট ১৪টি বিষয় (১৪০০ নম্বরের) পড়ানো হয়। এখানেও একেকবার চারটি বিষয়ে পরীক্ষায় বসা যায়। বছরে চারটি বিষয়ে পাস করতে পারলে সময় লাগবে প্রায় সাড়ে চার বছর। এসিসিএ পার্ট-২ পড়তে খরচ হবে আরও প্রায় দেড় লাখ টাকা। এ কোর্স সম্পন্ন করার পর অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটির কাছে বিএসসি ইন অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং ডিগ্রি পাওয়ার জন্য গবেষণাপত্র জমা দিতে হয়। কর্তৃপক্ষ গবেষণাটি যথার্থ মনে করলে বিশ্ববিদ্যালয় থেকে সম্মান সমমানের ডিগ্রি দেবে। আর এসিসিএ পার্ট-১ সম্পন্ন করতে খরচ হয় প্রায় এক লাখ টাকা।যোগাযোগবাংলাদেশ এসিসিএ অনুমোদিত বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত এসিসিএ ও সিএটি কোর্স করা যায়। এ রকম কয়েকটি প্রতিষ্ঠান হলো: এপিএসআর, লন্ডন স্কুল অব ম্যানেজমেন্ট, সাইফুর’স ইউনিভার্সিটি, এসএএফএস, আইবিএস, লিমেরিক কলেজ অব বিজনেস স্টাডিজ, সিএসএ, চার্টার্ড ইউনিভার্সিটি কলেজ, ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি, স্প্রিড, দ্য প্রফেশনাল ইনস্টিটিউট অব বাংলাদেশ, এফবিআই।বিস্তারিত জানতে লগ ইন করা যাবে: www.accaglobal.comএবং এসিসিএ বাংলাদেশ, গুলশান ভবন, চতুর্থ তলা, ৩৫৫ মহাখালী, বীর উত্তম এ কে খন্দকার সড়ক, গুলশান, ঢাকা-১২১২ ঠিকানায় যোগাযোগ করা যাবে। রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন বেলা ১১টা থেকে একটা ও বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তথ্য সংগ্রহ করা যাবে।তথ্যসূত্র: সাইফুর’স কলেজ ইউনিভার্সিটি