এসেছিলেন হেমা মালিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় শালিমার নাইটে বলিউডের অভিনয়শিল্পী হেমা মালিনী (ডানে)। ছবি: অধুনা
ঢাকায় শালিমার নাইটে বলিউডের অভিনয়শিল্পী হেমা মালিনী (ডানে)। ছবি: অধুনা

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ভেতরে ঢুকতেই মনে হলো প্রকৃতির কাছাকাছি চলে এসেছি। নারকেলের পাতা দিয়ে সাজানো হয়েছে পুরো হলরুম। হালকা আলো ঠিকরে পড়ছে নারকেলগাছের পাতা ও নারকেলের ওপর। ভারতের জনপ্রিয় ব্র্যান্ড শালিমার নারকেল তেল এখন ঢাকায় পাওয়া যাচ্ছে। আর এই ঘোষণা দিতেই গত ২৭ জুন সন্ধ্যায় উপস্থিত হয়েছিলেন বলিউডের অভিনয়শিল্পী হেমা মালিনী। বলছিলাম ঢাকা শালিমার নাইট অনুষ্ঠানের কথা। অনুষ্ঠানের শুরুতেই একটি তথ্যচিত্রে তুলে ধরা হয় শালিমার নারকেল তেল তৈরির নানা নেপথ্যের কথা। দেখানো হয় ভারতের তামিলনাড়ুর বিখ্যাত নারকেল থেকে কীভাবে তৈরি হয় শালিমার নারকেল তেল। সেই সঙ্গে অনুষ্ঠানে ভারতের দক্ষিণাঞ্চলের একটি নৃত্য পরিবেশিত হয়। এর ফাঁকে অতিথিরা উপভোগ করেন মেডিটেশনের প্রশান্তি। অনুষ্ঠানে শালিমারের চেয়ারম্যান লোকনাথ ভট্টাচার্য বলেন, ‘শালিমার এখন বাংলাদেশে পাওয়া যাবে। এটা বেশ আনন্দের কথা। তবে এখানে শুধু শরীর ও মাথায় নারকেল তেল ব্যবহার হলেও ভারতের কেরালায় খাবার রান্নায়ও শালিমার নারকেল তেল জনপ্রিয়।’
মোড়ক উন্মোচন অনুষ্ঠানের মঞ্চে আসেন শালিমারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলিউড অভিনেত্রী হেমা মালিনী। এ সময় তিনি বলেন, ‘শালিমার খাঁটি নারকেল তেল। বাংলাদেশের বাজারে তাই এর চাহিদা তৈরি হবে বলে আশা করছি।’ বাংলাদেশে শালিমারের পরিবেশক এমএসটিএস।
অনুষ্ঠানে লাক্স-চ্যানেল আই তারকা মেহজাবিন ও রাখি নাচ পরিবেশন করেন। গান গেয়ে শোনান কৃষ্ণকলি ও আশিক। আজরার কোরিওগ্রাফিতে ছিল চুলের ওপর এক ভিন্ন রকম ফ্যাশন শো।