এসো মিলি প্রাণে প্রাণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যাফোডিল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে বন্ধুসভার পিকনিক
ড্যাফোডিল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে বন্ধুসভার পিকনিক

নানা আয়োজন ও উৎসাহ-উদ্দীপনায় বন্ধুসভার বহুল প্রতীক্ষিত বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি শুক্রবার সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে মনোরম পরিবেশে বনভোজন অনুষ্ঠিত হয়। জাতীয় পর্ষদ, ঢাকা মহানগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ভৈরব, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, পল্লবী, যাত্রাবাড়ী, সিআরপি বন্ধুসভাসহ ঢাকায় অবস্থিত বিভিন্ন বন্ধুসভার প্রায় ১৪০ জন বন্ধু বনভোজনে অংশগ্রহণ করেন।

বনভোজনে বিশেষ উপলক্ষ সৃষ্টি করেন ভৈরব বন্ধুসভার বন্ধুরা। ভৈরব থেকে তাঁরা ২৮ জন বন্ধু একটি বাস নিয়ে উপস্থিত হয়ে চমকে দেন সবাইকে। কিছুক্ষণ পরই শুরু হয় ক্রিকেট ও ফুটবল খেলা। বিশেষ করে নারী বন্ধুরাও ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেন।

 মারবেল দৌড়, বালিশ ধরা, হাঁড়ি ভাঙা এবং বেলুন ফুটানো খেলায় অংশগ্রহণ করেন বন্ধুরা। এ ছাড়া অনুষ্ঠানে আরেকটি আকর্ষণ ছিল র‍্যাফল ড্র। মধ্যাহ্নভোজের পর বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার হিসেবে বই, মুঠোফোনসহ আরও অনেক মজার মজার উপহার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সাইদুজ্জামান রওশন, জান্নাতুল বাকের, হাসান মাহমুদ, কানিজ ফাতেমা, আশফাকুজ্জামান, ফেরদৌস ফয়সাল, সিফাত, ওমর ফারুকসহ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হাবিব কাজল এবং প্রথম আলোর ভৈরব প্রতিনিধি সুমন মোল্লা ও কেরানীগঞ্জ প্রতিনিধি ইকবাল হোসেন রতন।

অনুষ্ঠান উদ্বোধন করেন অরুণ কুমার বিশ্বাস।

এ আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সাল মেডিকেল কলেজ।