এসো প্রতিকৃতি আঁকা শিখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১

প্রথমে একটা সাদা কাগজ নিন। ভালো মানের অফসেট বা মোটা কাগজ হলে ভালো হয়।

২

এবার নিন পেনসিল, ইরেজার, কলম আর পছন্দমতো রং।

৩

চেহারা স্পষ্ট বোঝা যায় এ রকম একটা ছবি প্রিন্ট করে নিন। ছবিটা দেখে দেখে পেনসিল দিয়ে আঁকুন।

৪

আঁকায় ভুল হলে ইরেজার দিয়ে মুছে আবার আঁকুন। যতবার ভুল হবে ততবার মুছুন।

৫

এবার পেনসিলের আঁকাটা চূড়ান্ত করতে কলম দিয়ে লাইন টানুন। কলমের কাজ শেষ হলে এবার রং করুন।

৬

আঁকা শেষে ভালোভাবে পর্যবেক্ষণ করুন। কোথাও বিকৃতি লক্ষ করলে কোনো অতি উৎসাহী শিল্প সমঝদার দেখার আগেই তা ছিঁড়ে ফেলুন। আর মামলা খেয়ে জেলে যাওয়ার ইচ্ছা থাকলে নিজ দায়িত্বে ছবিটি প্রকাশ করুন।