এসো বাংলাকে জানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে ১৬ আগস্ট রোববার চাকসুর তৃতীয় তলায় ‘এসো বাংলাকে জানি’ শীর্ষক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের প্রফেসর মো. আনোয়ারুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক মো. আবু বকর ছিদ্দিক, শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক মো. রাশেদ বিন আমিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি এবং ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সুমন গাঙ্গুলী।
‘এসো বাংলাকে জানি: বাঙালি জাতির উদ্ভব, বিকাশ ও বর্তমান’ শীর্ষক সাহিত্য আড্ডায় বাঙালি জাতির গৌরবময় ইতিহাস ও বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের মাঝে লেখক হুমায়ূন আহমেদ স্মরণে গান পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেন বন্ধুসভার বন্ধু সীমু।