১৯৯৪ সালের ২৬ জুলাই জামায়াত-শিবিরের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত সিটি কলেজের ছাত্র এহসানুল হকের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনটি স্মরণে শহীদ এহসানুল হক মণি স্মৃতি সংসদ ও ছাত্রলীগ নানা কর্মসূচি পালন করে। এহসানুল হকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ নেতা-কর্মীরা। এ ছাড়া এহসানুল হকের স্মরণে আলোচনা সভা, খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন, মহানগর আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ ইসহাক, মাহাবুবুল হক মিয়া, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোজাফ্ফর আহমদ, কাউন্সিলর গিয়াস উদ্দীন, গোলাম মোহাম্মদ জোবায়ের, হাসান মুরাদ, কেন্দ্রীয় যুবলীগ নেতা হাসানুর রহমান, সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি সাদেক হোসেন প্রমুখ। এতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাহাঙ্গীর। বিজ্ঞপ্তি।