এয়াকুবদণ্ডী এইচপি উচ্চবিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এয়াকুবদণ্ডী এইচপি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ কান্তি বিশ্বাসের বিদায় এবং নবাগত প্রধান শিক্ষক এসএম জাহাঙ্গীরের বরণ অনুষ্ঠান সম্প্রতি বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।একেএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ আবু জাফর চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, মফজল আহমদ চৌধুরী, বদিউল আলম, মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি শিক্ষার্থীদের পাঠে অধিকতর মনোযোগী এবং শিক্ষক-শিক্ষিকাদের পাঠদানে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।