এয়াকুবদণ্ডী এইচপি উচ্চবিদ্যালয়ে বৃত্তিদান ও সংবর্ধনা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এয়াকুবদণ্ডী এইচপি উচ্চবিদ্যালয় মিলনায়তনে ২ জানুয়ারি স্মৃতিবৃত্তি, নাসির উদ্দিন স্বর্ণপদক এবং ২০১০ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সহসভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নাসির উদ্দিন স্বর্ণপদকের প্রবর্তক, চিকিত্সক একেএম নাসির উদ্দিন, সাংবাদিক জালাল উদ্দিন আহমদ, মফজল আহমদ চৌধুরী, রফিকুল আলম চৌধুরী, আবদুস সালাম, একেএম শাহজাহান উদ্দিন, শহীদুল্লাহ চৌধুরী প্রমুখ। বক্তব্য দেন নুরুল ইসলাম চৌধুরী, শাহনাজ চৌধুরী প্রমুখ। বক্তারা আগামী দিনের সুনাগরিক হিসেবে শিশুদের গড়ে তোলার জন্য তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষাদানের ওপর জোর দেন। প্রধান অতিথি খলিলুর রহমান মানসম্পন্ন পড়ালেখার ব্যাপারে আরও মনোযোগী হওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।