এয়ার ফ্রেশনার কি আসলেই ফ্রেশ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৬ সালে টাইম ম্যাগাজিনে ‘এয়ার ফ্রেশনার কি আসলেই ফ্রেশ?’ শিরোনামে একটা লেখা ছাপা হওয়ার পর সাড়া পড়ে গিয়েছিল ভোক্তা মহলে৷ বিভিন্ন ধরনের এয়ার ফ্রেশনারে গ্লাইকল ইথার, তারপিন ইত্যাদি রাসায়নিকের ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছিল৷
বিজ্ঞানীরা বলছেন, এই রাসায়নিকগুলো দিনের পর দিন শ্বাসপ্রশ্বাসের সঙ্গে গ্রহণ করার ফলে কেবল হাঁপানি বা ফুসফুসের ক্ষতিসাধনই করে না, এমনকি ক্যানসারের ঝুঁকিও বাড়াতে পারে৷ এয়ার ফ্রেশনারের বায়বীয় বা ভোলাটাইল রাসায়নিকের প্রভাব ফুসফুসের কার্যক্ষমতা কমিয়ে দেয়৷ ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের গবেষকেরা বলছেন, এয়ার ফ্রেশনারে এমন কোনো জাদুকরি ক্ষমতা নেই, যা ঘরের বায়ুকে ফ্রেশ বা তাজা করতে পারে, এটি কেবল পূতিগন্ধকে আড়াল করে মাত্র৷ তার চেয়ে দূষিত বায়ূ দূর করে দেওয়ার জন্য দরজা-জানালা খুলে প্রচুর বাতাস চলাচল করানো অথবা বায়ু শোধন করে এমন শীতাতপনিয়ন্ত্রক ব্যবহার করা ভালো৷ ওয়েবমেড৷