প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ মধ্যম হালিশহরের সৃজনশীল সংগঠন ঐকতান পরিবারের উদ্যোগে ৩০ মে রবীন্দ্রজয়ন্তী উদ্্যাপিত হয়েছে। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের চিত্রঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
নগরের বন্দর এলাকায় অবস্থিত শহীদ মো. ফজলুর রহমান মুন্সি অডিটরিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয় এই অনুষ্ঠান। শুরুতে দর্শকদের মুগ্ধ করেন আবৃত্তি শিল্পী আহ্কাম উল্লাহ ও রাশেদ হাসান। এরপর সংগীত পরিবেশন করেন অনিরুদ্ধ সেনগুপ্ত, শ্রেয়সী রায়, প্রদীপ কুমার দাশ, বনানী দত্ত, লাকী দাশ, কেশব জিপসী, প্রমিত বড়ুয়া প্রমুখ।
নাচ পরিবেশন করেন নটরাজ নৃত্যাঙ্গনের শিল্পীরা। বৃন্দ আবৃত্তি পরিবেশন করে প্রমা আবৃত্তি সংগঠন ও ঐকতান পরিবার। শেষে শিল্পী অনিরুদ্ধ সেন গুপ্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিজ্ঞপ্তি।