ঐকতানের ৩২ বছর পূর্তিতে সাংস্কৃতিক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠার ৩২ বছর পূর্তি উপলক্ষে ১৩ মে ফতেয়াবাদ পল্লি সংগঠন সমিতির প্রাঙ্গণে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। উদ্বোধনের পর ঐকতানের কেন্দ্রীয় সহসভাপতি তড়িৎ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় কথামালা। এতে প্রধান অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। অতিথি ছিলেন খেলাঘরের সংগঠক দেলোয়ার মজুমদার, সম্মিলিত আবৃত্তি পরিষদের সভাপতি রাশেদ হাসান ও মুকুল কান্তি দেব। অনুষ্ঠানে বক্তব্য দেন অলক রায়, বিশ্বনাথ চৌধুরী, শ্রীমান কান্তি ঘোষ, মিলন চৌধুরী, ঐকতানের সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, উৎসব প্রস্তুতি পরিষদের আহ্বায়ক বিপ্লব পাল, সদস্যসচিব মো. বখতেয়ার, অর্থ সম্পাদক লিটন দে, সহসভাপতি দেবাশীষ পাল, সহসাধারণ সম্পাদক সৌমেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সুজন চৌধুরী, উপদেষ্টা আশীষ ঘোষ প্রমুখ।
কথামালার পর শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ছয় বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। এঁরা হলেন সাহিত্যে মাহবুবুল আলম চৌধুরী (মরণোত্তর), শিক্ষা ও শিল্পকলায় অধ্যাপক অলক রায়, সংগীতে গোপাল কৃষ্ণ ঘোষ (মরণোত্তর) ও জি কে দত্ত, সংস্কৃতিতে স্বপন কান্তি চক্রবর্তী ও তড়িৎ দাশ। সম্মাননা অনুষ্ঠানের পর আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দ্বিতীয় পর্বে ঐকতানের সংগঠন সংগীত পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু হয়। আমন্ত্রিত শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন শ্রেয়সী রায় ও বাংলাদেশ আইডল মিঠু। একক আবৃত্তি করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য সেলিম রেজা। ঐকতানের পক্ষে বৃন্দ আবৃত্তি, সংগীত ও দলীয় নৃত্যে অংশগ্রহণ করেন ছিদ্দিক হোসেন, হাসান মিলন, অনুপ নন্দী, মৌসুমি, অর্জিতা, শ্রেয়সী, প্রিয়ন্তী প্রমুখ।