প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ছুটির দিনে’র ৫৯২তম সংখ্যায় ভিতরগড়ের ভেতরের কথা জানতে পেরে ভালো লাগল। কত সুপ্রাচীন ইতিহাস আর ঐতিহ্য লুকিয়ে আছে এই দেশে! তাদের বুক ভরা অভিমান। যখন তারা দেখে অন্য জাতি কীভাবে তাদের ইতিহাস আর ঐতিহ্যকে আঁকড়ে ধরে আছে, তখন আমাদের ইতিহাস আর ঐতিহ্যের এই অভিমান কি আমরা সবাই বুঝতে পারি? যাঁরা পারেন, তাঁদের বুক কাঁদে বলেই ছুটে বেড়ান ইতিহাস আর ঐতিহ্যের সন্ধানে। কারণ, তাঁরা জানেন, জাতি হিসেবে সগৌরবে মাথা তুলে দাঁড়ানোর সুযোগ করে দেয় আমাদের সুপ্রাচীন ঐতিহ্য। আর আমাদের হাজার বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের স্মারক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। পঞ্চগড়ের অন্যতম প্রত্নতাত্ত্বিক এলাকা ভিতরগড় আবিষ্কার এবং তাকে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসার জন্য অধ্যাপক শাহনাজ হুসনে জাহান ও তাঁর দলকে আন্তরিক অভিনন্দন।এ আর তোতাউল্লাপাড়া, সিরাজগঞ্জ।