ঐশীর ঐশ্বর্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐশীর পুরো নাম তাহিয়া ঐশী ওসমানী। ঐশী পড়াশোনা করছে সিলেট এমসি কলেজের একাদশ শ্রেণীতে। ঐশীর গানের প্রতি দুর্বলতা তৈরি হয়েছে গিটার নামক বাদ্যযন্ত্রটির মাধ্যমে। খুব ছোটবেলা থেকেই গিটারের প্রতি ছিল ঐশীর প্রবল টান। সে টান থেকেই গিটারে প্রাতিষ্ঠানিক হাতেখড়ি শুরু হয়। গিটার শিখতে শিখতেই গানে জড়িয়ে পড়া।বন্ধুদের কাছে তো বটেই, ঐশী এখন কলেজ-বিশ্ববিদ্যালয় কিংবা কোনো মঞ্চে যখন গান গাইতে যায়, সেখানেই ভক্তদের ভিড় জমে। ভক্তরা তার অটোগ্রাফ চায়, শুনতে চায়। কেমন লাগে এসব? উত্তরে ঐশী, ‘ভালো তো লাগেই। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, এসব প্রশংসা আমাকে আরও ভালো করতে অনুপ্রেরণা জোগায়।’ঐশীর বন্ধুরা জানায়, ভক্তদের অনুরোধ উপেক্ষা করতে পারে না ঐশী। তাই একের পর এক গেয়ে চলে—‘ছেঁড়া পালে লাগুক হাওয়া’, ‘ছুটে চলুক জীবন মাতোয়ারা’, ‘যত দূরেই থাকো রবে আমারই, হারিয়ে যেয়ো না কখনো তুমি’ এবং ‘তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল’। সম্প্রতি অনুষ্ঠিত ‘রবি সেরা প্রতিভার’ শীর্ষ আটে স্থান করে নিয়েছে ঐশী। ‘তোমার গানের গলা প্রকৃতি-প্রদত্ত। ভিন্নধর্মী সুর ও বৈচিত্র্য রয়েছে তোমার কণ্ঠে’, ‘গিটারের সঙ্গে তোমার গানের উপস্থাপনা সত্যিই অন্য রকম’ এবং ‘ইউ আর রিয়েলি ভেরি ট্যালেন্টেড’—ঐশীর উদ্দেশে বিচারকদের মন্তব্যগুলোও তার প্রতিভার পরিচয় দেয়।ছোট থেকে ঐশী লেখাপড়ায় ভালো করে আসছে। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তিও পেয়েছে সে। এ ছাড়া সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে পেয়েছে জিপিএ-৫।ঐশীর বাবা আতাউল হক ওসমানী পেশায় ব্যবসায়ী এবং মা ফৌজিয়া ইয়াসমিন গৃহিণী। তিন বোনের মধ্যে সে সবার ছোট। সবার বড় বোনটি চিকিৎসক এবং দ্বিতীয় বোনটি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত।ঐশী জানায়, স্কুলে পড়ায় সময় ‘টিফিনের ফাঁকে’ নামে একটি টিভি অনুষ্ঠানে গিটার বাজিয়েছিলাম, সেটি ছিল জীবনে প্রথমবারের মতো টিভিতে অংশগ্রহণ।আলাপের একপর্যায়ে ঐশী তার ভবিষ্যৎ স্বপ্নের কথা বলে, ‘দেশ-বিদেশে ভালো শিল্পী হিসেবে পরিচিতি পেতে চাই। আর উচ্চমাধ্যমিক শেষ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি হতে চাই। কারণ, ছোটবেলা থেকেই প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখে আসছি।’কথা শেষ হয়। এবার বিদায়ের পালা। গিটারপ্রিয় ঐশী গেয়ে ওঠে ‘তুমি রবে আমার মনে, আমারই প্রার্থনায়’। ই-মেইল: [email protected]