ঐশীর প্রিয় তাহসান-তিশা, মায়ের রাজ্জাক-কবরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী ঐশী। লেখাপড়া করছেন একটি বেসরকারি মেডিকেল কলেজে। তাঁর মা মানাসিমা আক্তার, গৃহিণী। আজ থাকছে এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।

সংগীতশিল্পী ঐশি ও তাঁর মা। ছবি: খালেদ সরকার
সংগীতশিল্পী ঐশি ও তাঁর মা। ছবি: খালেদ সরকার

১. কোন পোশাক প্রিয়?
ঐশী: সব ধরনের পোশাকই পরা হয়। জিনস, টি-শার্ট ও শার্ট বেশি পরি। বিশেষ অনুষ্ঠানে সালোয়ার-কামিজ ও গাউন পরা হয়।
মা: যদিও সালোয়ার-কামিজ বেশি পরা হয়। দেশি কাতান ও তাঁতের শাড়ি খুব ভালো লাগে।

২. কখন বিরক্ত লাগে...
ঐশী: রাস্তায় যানজটে বসে থাকলে। এর কারণে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারি না। এই শহরে এভাবে কত সময়ই যে আমাদের জীবন থেকে চলে যাচ্ছে।
মা: আমি যেভাবে চিন্তা করি সেভাবে না হলে বিরক্ত লাগে। নিজের ছেলেমেয়েদের যেভাবে কাজ করতে বলি কোনো সময় সেভাবে না শুনলে খুবই বিরক্ত লাগে।

৩. পরস্পরের চরিত্রের কোন দিকটি পছন্দ, কোন দিকটি অপছন্দ?
ঐশী: মা খুবই ধৈর্যশীল। এটি ভালো লাগে। তবে মায়ের রাগ খুব বেশি। বোঝানোর চেষ্টা করেও বোঝানো যায় না। রাগ কমালে ভালো হয়।
মা: ঐশীকে যেকোনো কিছু বোঝালে ও বোঝে। ওর ভুলে যাওয়ার প্রবণতা আছে। আর একটু মনোযোগী হতে হবে।

৪. প্রিয় খাবার
ঐশী: আমি একটু বেশিই খাই। হাহাহা...। যেকোনো ধরনের ফ্রাই করা চিকেন আমার পছন্দ। খিচুড়ি ও নুডলসও প্রিয়।
মা: থাই ও চীনা খাবার বেশি প্রিয়। দেশীয় খাবারের মধ্যে ভাত, যেকোনো ভর্তা, ভাজি ও ছোট মাছ।

৫. যার গান ভালো লাগে?
ঐশী: আমার আদর্শ ও গুরু রুনা লায়লা। এ ছাড়া শ্রেয়া ঘোষাল ও সুনিধি চৌহানের গানও শুনতে পছন্দ করি।
মা: রুনা লায়লা, এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ ও আসিফ আকবর।

৬. কার অভিনয় পছন্দ?
ঐশী: তাহসান–তিশা।
মা: রাজ্জাক-কবরী ও উত্তম-সুচিত্রা।

৭. যেখানে বেড়াতে যেতে চাই বারবার...
ঐশী: আমার জন্মস্থান নোয়াখালী শহর। শৈশব কেটেছে ওখানে। সময় পেলে ঘুরতে চলে যাই। কুয়াকাটা ও কক্সবাজারও ভালো লাগে।
মা: কক্সবাজার সমুদ্রসৈকত ও চট্টগ্রাম।
৮. পছন্দের বাহন
ঐশী: মোটরসাইকেল ও বাইসাইকেল দুটোই আমার পছন্দের বাহন। দুটোই আমি চালাতে পারি।
মা: রিকশা। খোলা আকাশের নিচে রিকশায় চড়ে ঘুরতে ভালো লাগে।

৯. টেলিভিশনে কোন অনুষ্ঠানটি বেশি দেখা হয়?
ঐশী: কার্টুন ও গানের অনুষ্ঠান।
মা: গানের অনুষ্ঠান ও ইংরেজি ভৌতিক সিনেমা।

১০. প্রিয় লেখক?
ঐশী: হুরমায়ূন আহমেদ ও রবীন্দ্রনাথ ঠাকুরের সব লেখা। শামসুর রাহমানের কবিতাও প্রিয়।
মা: হুরমায়ূন আহমেদ ও ইমদাদুল হক মিলন।

১১. অবসরে কী করেন?
ঐশী: মেডিকেলে পড়ার কারণে অবসর কম পাই। সময় পেলে ছবি আঁকি, আবৃত্তি করি।
মা: গান শুনি, টেলিভিশন দেখি। এ ছাড়া ফেসবুকেও সময় কাটাই।

১২. প্রিয় রং
ঐশী: গোলাপি ও কালো।
মা: গোলাপি ও নীল।
সাক্ষাৎকার: শফিক আল মামুন