ওকাপিয়া মুঠোফোনের বিক্রয়কেন্দ্র উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ওকাপিয়া মুঠোফোনের বিক্রয়কেন্দ্র উদ্বোধন করেন অতিথিরা
চট্টগ্রামে ওকাপিয়া মুঠোফোনের বিক্রয়কেন্দ্র উদ্বোধন করেন অতিথিরা

নগরের ১১টি বিপণীকেন্দ্রে ২০ সেপ্টেম্বর ওকাপিয়া ব্র্যান্ড মুঠোফোনের ৩১টি আউটলেটের উদ্বোধন করা হয়েছে। এসব আউটলেটে ওকাপিয়ার সব ধরনের স্মার্ট ও ফিচার ফোন পাওয়া যাবে। এ উপলক্ষে সানমার ওশান সিটিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওকাপিয়া মুঠোফোন কোম্পানির চেয়ারম্যান সুব্রত দাশ ও ব্যবস্থাপনা পরিচালক মো. তোফাজ্জল হোসেন।
ওকায়ামা কোম্পানির অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে ওকাপিয়া বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। চট্টগ্রামসহ সারা দেশে ১৯টি সার্ভিস সেন্টারের মাধ্যমে ওকাপিয়ার গ্রাহকসেবা নিশ্চিত করা হচ্ছে।
মুঠোফোন ব্র্যান্ড ওকাপিয়া গত ৩ জুলাই একসঙ্গে দেশের ৪৭টি স্থানে সাড়ে তিন হাজার আউটলেট চালু করে।