ওকেও তো বুঝতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ বছরের তানিয়া ঘরের দরজা বন্ধ করে পড়ালেখা করে। মা প্রায়ই জিগ্যেস করেন দরজা বন্ধ কেন? এতে তানিয়া বিরক্ত তো হয়ই, মাঝে মাঝে মার ওপর রেগে ঘর থেকে বেরিয়ে যায়।শামসের সমস্যা আবার একটু অন্য ধরনের। তার বয়স ১৩। সে সব সময় মনে করে তার মা-বাবা ১৮ বছর বয়সী বোনকে বেশি ভালোবাসেন। এ জন্য মা-বাবার ওপর অভিমান আর বোনের সঙ্গে প্রতিদিনই ঝগড়া।তানিয়া ও শামস এখন বয়ঃসন্ধিকালের সময়টা পেরোচ্ছে। বয়স ১৩ থেকে ১৯-এর পুরো সময়টাই বয়ঃসন্ধিকাল। এই বয়সে শারীরিক পরিবর্তনের পাশাপাশি মনোজগতের পরিবর্তন ঘটে। শিশু বা কোমলমতি কিশোরটির আচরণ হঠাৎ করে যেন পরিবর্তিত হয়ে যায়। মা-বাবার কথার বিরোধিতা, তর্ক, মুখ ঝামটা আর তাচ্ছিল্যপূর্ণ আচরণ করে কেউ কেউ। অনেকে চুপচাপ হয়ে যায়—কারও সঙ্গে খুব প্রয়োজন ছাড়া কথাই বলে না। পারিবারিক অনুষ্ঠানগুলো এড়িয়ে চলে। বন্ধুদের চাপে বা নিছক কৌতূহলে বা নিজেকে স্মার্ট দেখাবে এমন ভুল ধারণা থেকে জড়িয়ে পড়ে কেউ মাদকের নেশায়। হুট করে প্রেমে পড়ে যায় অনেকে—আবার কারও বা সম্পর্ক ভেঙে যায় সহজেই। অন্যের সঙ্গে নিজেকে তুলনা করে হীনন্মন্যতায়ও আক্রান্ত হতে পারে অথবা খুব বড় হয়ে গেছি মনে করে উদ্ধত আচরণও করতে পারে। আমাকে কেউ বুঝল না, আমাকে কেউ ভালোবাসেনা—কেউ বা সামাজিক রীতিনীতি ভাঙার মধ্যেই বিনোদন খুঁজে বেড়ায়। পরিচয়ের সংকটে পড়ে যেতে পারে এই বয়সের ছেলেমেয়েরা।তবে সবাই কিন্তু সমস্যায় পড়ে না, বরং বেশির ভাগই স্বাভাবিক নিয়মে পারিপার্শ্বিকতার সঙ্গে খাপ খাইয়ে নেয় ও সাবলীলভাবে বেড়ে ওঠে। বেশ কিছু কারণে বয়ঃসন্ধিকালের ছেলেমেয়েদের মধ্যে সমস্যা দেখা দিতে পারে।  মা-বাবার মধ্যে যদি সব সময় দ্বন্দ্ব-সংঘাত লেগে থাকে  যদি পারিবারিক নিয়মকানুন হয় খুব অগোছালো। সন্তান পালনে মা-বাবার ভূমিকা যদি যথাযথ না হয়  বন্ধুদের প্রভাব যদি কারও ওপর বেশি থাকে  পরিবারে যদি মাদকাসক্ত সদস্য থাকে  স্কুল-কলেজে যদি প্রতিনিয়ত ব্যঙ্গ-বিদ্রূপ বা উত্ত্যক্তের শিকার হতে হয়  ব্যক্তিত্ব যদি খুব বেশি দৃঢ় না হয় বা যদি আলাদা কোনো মানসিক সমস্যা থেকে থাকে তবেই এ বয়সের ছেলেমেয়েরা পড়তে পারে সমস্যায়। তখন তারা নানা অনাকাঙ্ক্ষিত আচরণ করে। এই ভেবে ভেবে জীবনের প্রতি বিতৃষ্ণা আসতে পারে কারও মধ্যে। বয়ঃসন্ধিকালের ছেলেমেয়েদের মন বুঝতে ও এই বয়সের সমস্যা থেকে তাদের দূরে রাখতে মা-বাবার যা করা উচিত তা হলো:ভালোবাসা প্রকাশসন্তানের প্রতি আপনার যে ভালোবাসা—তা প্রকাশ করুন, কথায় ও কাজের মাধ্যমে। ‘সে আমার ভালোবাসা বোঝে না কেন’ বলে অনুযোগ করবেন না।বন্ধুভাবাপন্নতার সঙ্গে যতটা সম্ভব দূরত্ব কমিয়ে আনার চেষ্টা করুন, যাতে সে আপনাকে বন্ধু হিসেবে মনে করে।কম চাপতার ওপর অযথা চাপ তৈরি করবেন না। ‘তোমাকে জিপিএ ফাইভ পেতেই হবে’, ‘তোমাকে বুয়েটে চান্স পেতেই হবে’ এসব বলে তাকে কোনো হুমকির মধ্যে রাখবেন না। সবকিছুর জন্য তাকে আলটিমেটাম দেবেন না।তুলনা নয়কোনো ধরনের তুলনা করবেন না, এতে তার মনোবল কমে যায়, এর ফলে হতাশা থেকে সে অবাধ্য আচরণ করতে পারে। এমনকি আপন ভাই বা বোনের সঙ্গেও তুলনা করবেন না।উৎসাহ দেওয়াতার স্বাভাবিক ও ভালো কাজের প্রতি উৎসাহ দিন। নিজে তার সঙ্গে এসব কাজে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করুন।প্রযুক্তিবান্ধব হনমুঠোফোন, ইন্টারনেট বরং এগুলোর ভালো ও উপকারী দিক নিয়ে তার সঙ্গে বেশি বেশি আলাপ করুন ও তাকে ইতিবাচকভাবে নির্দিষ্ট সময়ে এগুলো ব্যবহারে উৎসাহ দিন।গোপন নজরদারি নয়তার অনুপস্থিতিতে মুঠোফোনের মেসেজ, কম্পিউটারের মেইল এসব খুলবেন না। তার ব্যক্তিগত জগৎ গড়ে উঠতে দিন।ব্যাখ্যা করুনকোনো বিষয়ে তার সঙ্গে আপনার মতের অমিল হলে অযথা রাগারাগি না করে আপনার যুক্তিগুলো ব্যাখা করুন।দায়িত্ব দিনসে ছেলে বা মেয়ে যেই হোক না কেন, তাকে মাঝেমধ্যে বাড়তি দায়িত্ব দিন। এতে তার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে।মতামত নিনপারিবারিক যেকোনো বিষয়ে তার মতামত জানার চেষ্টা করুন।বন্ধুদের গুরুত্ব দেওয়াসন্তানের বন্ধুদের তাচ্ছিল্য করবেন না। তাদের যথাযথ গুরুত্ব দিন, তাদের সঙ্গে আপনিও যতটা সম্ভব বন্ধুভাবাপন্ন হন।আবেগকে মূল্য দিনসে হঠাৎ করে কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে গেলে মাথা গরম করবেন না, তার আবেগকে বুঝে আপনার মতামত ব্যাখা করুন।যৌনতার বিজ্ঞানসম্মত ব্যাখাবিজ্ঞানভিত্তিক সঠিক ব্যাখা পেতে পারে এমন বই পড়ার সুযোগ করে দিন।সতর্ক থাকুনকোনো অসৎসঙ্গে মিশছে কি না, নেশা গ্রহণ করছে কি না, এসব নিয়ে সতর্ক থাকুন। এ ধরনের কোনো লক্ষণ দেখলে দেরি না করে তার সঙ্গে খোলামেলা আলাপ করুন ও আপনজনদের পরামর্শ নিন।এ ছাড়া অনেক মানসিক সমস্যা বয়ঃসন্ধিকালে শুরু হতে পারে। তাই তার চিন্তা ও আচরণে খুব বেশি অস্বাভাবিকতা দেখা দিলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।লেখক: মনোচিকিৎসক