ভারতের রাউলকেল্লা ওডিশায় ‘স্পন্দন’ আয়োজিত আন্তর্জাতিক নাটক ও নৃত্য উৎসবে চট্টগ্রামের ওডিসি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার প্রযোজিত ‘ফিরে চল মাটির টানে’ নৃত্যনাট্যটি শ্রেষ্ঠ নৃত্য প্রযোজনা হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটি ১ জানুয়ারি রাউলকেল্লা সিভিক সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ওডিশার সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত উৎসবে ভারতের বিভিন্ন প্রদেশের ৬৪টি নৃত্যদল এবং বাংলাদেশ, জাপান, ব্রাজিল, শ্রীলঙ্কা, নেপাল, ভুটানসহ ৩০টি বিদেশি নৃত্যদল নিজ নিজ দেশের লোকসংস্কৃতি নিয়ে অংশগ্রহণ করে। বিভিন্ন দেশের লোকজ নৃত্যনাট্য প্রদর্শনীই এই উৎসবের মূল লক্ষ্য ছিল।
চট্টগ্রামের ওডিসি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার প্রযোজিত নৃত্যনাট্য ‘ফিরে চল মাটির টানে’ বাংলাদেশের নবান্ন, সাপুড়ে, বাউল, সাঁওতাল ও চট্টগ্রামের জনপ্রিয় গান নিয়ে নির্মিত।
এতে অংশগ্রহণ করেন সঙ্গীতা, রিয়া, পারমিতা, সাথী, কান্তা ও প্রমা অবন্তী। পরিকল্পনা ও পরিচালনা করেছেন প্রমা অবন্তী। বিজ্ঞপ্তি।