ওডিশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের সমাবর্তন ২৮ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওডিশি নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান ওডিশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের উদ্যোগে ২৮ মার্চ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সংগঠনের দ্বিতীয় সমাবর্তন এবং ওডিশি নৃত্যসন্ধ্যার আয়োজন করা হয়েছে। চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠান উদ্বোধন করবেন ভারতীয় সহকারী দূতাবাস চট্টগ্রামের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রণজিত কুমার বিশ্বাস। দ্বিতীয় সমাবর্তনে মানসম্মত নৃত্যশিক্ষা ও নৃত্যচর্চা সমাপনের জন্য ১০ জন শিক্ষার্থীকে এ বছর সনদ দেওয়া হবে। অনুষ্ঠানের শেষ পর্বে থাকবে সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মেলক ওডিশি ও রবীন্দ্রনৃত্য এবং সংগঠনের পরিচালক শিল্পী প্রমা অবন্তীর একক ওডিশি নৃত্য পরিবেশনা। বিজ্ঞপ্তি।