ওডেবের চার দিনব্যাপী কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারায় ইউনিয়ন পরিষদ সদস্যদের অংশগ্রহণে স্থানীয় পর্যায়ে মানবাধিকার ও সুশাসনবিষয়ক চার দিনব্যাপী কর্মশালা গত বৃহস্পতিবার শেষ হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা অর্গানাইজেশন ফর উইমেন্স ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ—ওডেব এই কর্মশালার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুফিদুল আলমের সভাপতিত্বে কর্মশালার শেষ দিনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। রিমন দাশের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওডেবের প্রধান নির্বাহী শ্যামলী মজুমদার। উপস্থিত ছিলেন লাবণ্য মুৎসুদ্দী, আঁখি আক্তার, মাহমুদুল হক, ভাস্কর বিশ্বাস, রতন দাশ, হাসিনা বেগম, হেলাল মিয়া, সুলতানা আক্তার প্রমুখ।