ওপা ফেনী স্টাইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বস দেখেন, মিস জেলা খাতুনরে আমি অনেক ভালোবাসি। ওরে আমি চাই-ই চাই। জেলা খাতুনের জন্য প্রয়োজনে আমি বিদ্রোহী প্রার্থীতে নাম লেখাতেও রাজি।

ওরে নাদান শোন, তোর বিদ্রোহী হয়েও লাভ নাই। আমি জেলা খাতুনের একমাত্র পাণিপ্রার্থী। জেলা খাতুনের বাপও রাজি আছে। ২৮ তারিখ আমাদের বিয়া। তুই সরে দাঁড়া, তোরে অন্যান্য সুযোগ-সুবিধা কী দেওয়া যায়, আমি ভেবে দেখব।

বস, আপনি আগেভাগে জেলা খাতুনরে দখল কইরা নিলেন। এইটা কি ঠিক গণতান্ত্রিক সিস্টেম হইল?

.
.

বস, আপনি আগেভাগে জেলা খাতুনরে দখল কইরা নিলেন। এইটা কি ঠিক গণতান্ত্রিক সিস্টেম হইল?

ঠিক এ জন্যই জেলা খাতুনের বাপ তোরে সিলেক্ট না কইরা আমারে সিলেক্ট করছে। এত দিন গণতান্ত্রিক দেশে থাইকাও গণতন্ত্রের সিস্টেমটাই ধরতে পারলি না। আফসোস!

.
.

ওস্তাদ, সিস্টেমে তো সব প্রার্থীরে ভাগাইয়া দিলেন। এখন ব্যালট বক্স, পেপার এসব কী করব?

উড়ায় দে। 

.
.

সব প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাইটা পড়ছে। আমার বিজয় ঠেকানোর আর কেউ নাই। খুশিতে গান গাইতে ইচ্ছা করতেছে, ‘সিল ছাইড়া দে, ব্যালট উড়াইয়া দে, ছল ছলাইয়া চলুক রে ভোট...’

.
.

এইভাবে নাচতেছি কারণ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা খাতুনরে পাইছি আমি। আপনারা নাচতেছেন ক্যান?

আমরা ফেনীর ভোটার। এই শীতের সকালে কষ্ট করে গিয়ে ভোট দেওয়া লাগল না, এই খুশিতেই নাচতেছি।

.
.

ভেবে দেখলাম, প্রাকৃতিক কর্ম সারা আর বিনা ভোটে নির্বাচনের মধ্যে দারুণ মিল। দুই ক্ষেত্রেই প্রার্থী একজনই থাকে...