প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ৩০ মে দিনব্যাপী ওপেন ডে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই দিন অনুষ্ঠান উদ্বোধন করবেন দৈনিক আজাদী-এর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালিক। প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক ইরশাদ কামাল খান। মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় মিলনায়তন ও পার্কিং এলাকায়। এতে সহযোগিতা করছে ব্রিটিশ কাউন্সিল, আমেরিকান কর্নার, দৈনিক আজাদী, এয়ারটেল ও সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে প্রথমা প্রকাশনের বইয়ের স্টল থাকবে।
আরও থাকবে ফল উৎসব, এয়ারটেল ক্যারিয়ার ক্লিনিক, বইমেলা, চলচ্চিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, উচ্চশিক্ষাবিষয়ক কর্মশালা, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখার পদ্ধতিবিষয়ক তথ্য প্রদর্শনীসহ নানা কর্মসূচি। বিজ্ঞপ্তি