প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক ও ছড়াকার ওবায়দুল গনি চন্দনের মৃত্যুতে এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন স্বকাল শিশুসাহিত্য সংসদের কর্মকর্তারা। শোকবার্তায় তাঁরা চন্দনের আত্মার শান্তি কামনা করেন। বিবৃতিদাতারা হলেন অরুণ শীল, রাশেদ রউফ, বিপুল বড়ুয়া, উৎপল কান্তি বড়ুয়া, জসীম মেহবুব, এমরান চৌধুরী, বিশ্বজিৎ সেন, আবুল কালাম, রমজান আলী, ইফতেখার মারুফ, অমিত বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।