ওমর ইকবাল জহির স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়ার ওমর ইকবাল জহির স্মৃতি পরিষদ আয়োজিত মেধাবৃত্তির পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ২৭ মার্চ অনুষ্ঠিত হয়। কাটগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অজিত দেব। এতে প্রধান অতিথি ছিলেন পরিষদের পৃষ্ঠপোষক মুহাম্মদ ওবাইদুল আকবর। স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী। বক্তব্য দেন ছিদ্দিক আহমদ, বিমল কান্তি চৌধুরী, মৃদুল দাশ, সুজন দাশগুপ্ত, হোসনের আরা বেগম, মিতা চৌধুরী প্রমুখ। শেষে প্রধান অতিথি ২৮ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তির টাকা, উপহারসামগ্রী, স্মারক, শিক্ষাসামগ্রী ও সনদ বিতরণ করেন।