ওমর সুলতান ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশে ওমর সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে ৬ ফেব্রুয়ারি বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে পাঁচ শতাধিক দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র মাহবুবুল আলম। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীদা শরমিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান, ফাউন্ডেশনের পরিচালক মো. নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু কাউসার ও সাংবাদিক দেলোয়ার হোসেন।