ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৫ সেপ্টেম্বর নগরের মুসলিম হলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার কর্মকর্তা সেমুয়েল প্রাণতোষ সাংমা। প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন।
অনুষ্ঠান পরিচালনা করেন মানি এলিজাবেথ চাকমা ও উইলিয়াম গোমেজ। বক্তব্য দেন জেসমিন সুলতানা, নাসরিন সুলতানা, শুকলা রক্ষিত, ফরিদ আহমদ চৌধুরী, নতুন বিকাশ চাকমা, মাঈনুল আলম, শাহিন আক্তার, গ্লোরিয়া মজুমদার, অশেষ রেমা প্রমুখ।
পরে শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি উপহারসামগ্রী তুলে দেন। সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় এই অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।