ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওরা মনে সাহস জাগায়, বুকে জাগায় আশা ওরা মেটায় কোটি প্রাণের আকাঙ্ক্ষা, প্রত্যাশা। ওরা খেলে দেশ-বিদেশের মাঠে দূর্বাঘাসেওদের জন্য দেশের মানুষ খুশির জলে ভাসে। নতুন করে গড়ার জন্য ওরা অতীত ভাঙেব্যাটে বলে জয় দেখিয়ে রং মাখিয়ে রাঙে। ওদের জন্য অসংখ্য হাত একসাথে দেয় তালিওরা করে নতুন দিনের খবর চালাচালি।শূন্যে উড়ে উড়ন্ত বল ছোঁ মেরে ক্যাচ ধরে—বিশ্ব জয়ের স্বপ্ন ওরা বুকপকেটে ভরে। ওরা শক্ত, গরম পিচে দেখায় রানের জাদু জাদুর ফলটি চেখে দেখো—মিষ্টি ও সুস্বাদু।