ওরা আরও ভালো করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওরা তিন জনই সরাসরি আমার ছাত্র। ২০০৫ ব্যাচের মাহদী, রাশেদ ও নোমান আমার তত্ত্বাবধানে মেটামেটেরিয়াল-সংক্রান্ত বিষয়ের ওপর গবেষণা করেছে। স্নাতক পর্যায়ের এই গবেষণার জন্য তারা বুয়েটের সর্বোচ্চ সম্মাননা লাভ করে।শুধু ওরা তিনজনই নয়, বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ছাত্রছাত্রীরা বেশ সময়োপযোগী ও উন্নতমানের গবেষণাকর্মে নিয়োজিত আছে। তারা বরাবর প্রমাণ করে আসছেন যে উন্নতমানের গবেষণাকর্ম দেশের ভেতরে থেকেও করা যায়। তাদের এ গবেষণাকর্ম বুয়েটের সব শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করেছে। ব্যক্তিগতভাবে আমি ও বিভাগের অন্যান্য শিক্ষক তাদের ওই গবেষণাকর্মে উৎসাহিত ও অনুপ্রাণিত বোধ করেছি। তাদের প্রকাশিত গবেষণাকর্ম এমআইটি ও অন্যান্য বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের জার্নালে প্রকাশিত হয়েছে। যার মাধ্যমে গবেষণার নতুন দ্বার উন্মোচন হয়েছে। তারা এ বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পেটেন্ট লাভের চেষ্টা করছে। তাদের এই প্রচেষ্টা ছাত্র ও শিক্ষক মহলকে বেশ আনন্দিত ও গর্বিত করেছে। তাদের এই নব উদ্ভাবন বিজ্ঞানীদের সম্পূর্ণ নতুন ধরনের গবেষণাকর্মে অনুপ্রাণিত করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে, তাদের এই গবেষণাকর্ম ও উদ্ভাবনের কথা শুধু বুয়েট বা বাংলাদেশেই নয়, তা সর্বত্র পৌঁছানো উচিত। অধ্যাপক, তড়িৎ ও ইলেকিট্রনিক প্রকৌশল বিভাগ, বুয়েট।