ওরা তো মাছে ভাতে বাঙালি, আমরা তো দুধে-মাংসে নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেট্টোরি ভাইজান, কেমন আছেন?আপনাদের দেশে এসে ভীষণ চাপে আছি। চাপ বলতে কি নিম্নচাপের কথা বোঝাচ্ছেন?সাগরের নিম্নচাপ কেটে গেলেও আমাদের নিম্নচাপ এখনো কাটেনি।আপনাদের নিম্নচাপ না কাটার কারণ কী?কারণ হলো অ্যানথ্রাক্স-আতঙ্ক। কখন যে বাংলাদেশ ছাড়তে পারব, এখন সে টেনশনেই আছি। টাইগারদের সঙ্গে আপনারা যেভাবে হারছেন, তাতে তো আপনাদের নিউজিল্যান্ড টিম বলে মনেই হচ্ছে না।মনে না হওয়ার কারণ তো দেখছি না, আমরা তো নিউজিল্যান্ডের জার্সি গায়ে দিয়েই মাঠে নামছি। এই সিরিজে কিন্তু আপনাদের আনাড়ি টিম মনে হচ্ছে, অনেকটা আফগানিস্তান ক্রিকেট টিমের মতো। তা তো মনে হবেই, কারণ আপনারা মাছে-ভাতে বাঙালি আর আমরা দুধে-মাংসে নিউজিল্যান্ড। বাঙালির মাছে-ভাতের কারিশমা আমরা দেখেছি, কিন্তু আপনাদের কারিশমা তো দেখলাম না?কারিশমা দেখাব কীভাবে, আমরা তো অ্যানথ্রাক্সের ভয়ে গরুর মাংসই খেতে পারছি না।হায় হায়, তবে আপনারা কী খাচ্ছেন?আমরা ফার্মের মুরগি খেয়ে দিন কাটাচ্ছি। এই মুরগি খেলে এমনিতেই আমাদের ঝিমুনি আসে, ভালো খেলব কেমনে?বলেন কী, তাহলে তো বেশ বেকায়দায়ই পড়েছেন?এই ঝিমুনির চান্সটাকেই এখন টাইগাররা কাজে লাগাচ্ছে। তা, ঝিমুনির জন্য কোনো মুরগি বিশেষজ্ঞের সঙ্গে আলাপ করেছেন কি?মুরগি বিশেষজ্ঞ তো খুঁজেই পাচ্ছি না। পশু ডাক্তার যাঁরা আছেন তাঁরা এখন অ্যানথ্রাক্সের কারণে গরুর ডাক্তারে রূপান্তরিত হয়েছেন। কোরবানির আগ পর্যন্ত তাঁরা মুরগি নিয়ে মাথা ঘামাতে নারাজ। তবে ওনারা আমাদের ঝিমুনি তাড়ানোর ইনজেকশন দেওয়ার পরামর্শ দিয়েছেন। তা, ইনজেকশন দিয়েছেন কি?ইনজেকশন দেখলেই তো ভয় লাগে, তবে টিভি দেখে একটা বুদ্ধি মাথায় এসেছে। কী বুদ্ধি, প্লিজ, খুলে বলুন?আপনাদের দেশি চ্যানেলগুলোতে দেখি রাত ১২টার পরও ব্যান্ডশিল্পীরা লাইভ অনুষ্ঠানে নাচানাচি করে সংগীত পরিবেশন করেন। ওনারা নিশ্চয় ঝিমুনি তাড়ানোর ফর্মুলা জানেন। তা, ব্যান্ডশিল্পীদের সঙ্গে যোগাযোগ করেছেন কি?যোগাযোগ করে তো আরও বেকায়দায় আছি। কেন, ওনারা কি শরীর চাঙা থাকার কোনো পরামর্শ দেননি?ওনারা বলেন, ঝিমুনি তাড়ানোর ওষুধ নাকি লম্বা চুল। মেয়েদের মতো চুল রেখে উকুনের চাষ করলে নাকি অলটাইম শরীর চাঙা থাকবে, কোনো ঝিমুনি আসবে না। ওনাদের পরামর্শ আপনি কোন চোখে দেখছেন?দুই চোখেই দেখছি, তবে চশমা ছাড়া, কারণ চশমা ব্যতীত আমি অন্ধকার ছাড়া কিছুই দেখি না। তার মানে শিল্পীদের পরামর্শকে অন্ধকার হিসেবে দেখছেন?অবশ্যই, কারণ উকুনে কামড়াতে থাকলে মাথা চুলকাতে গিয়ে তো ক্যাচ মিস কইরা প্রেস্টিজ খোয়াব। আচ্ছা, আপনার নাম ভেট্টোরি হলো কেন?আমার বাবার ব্যাটারির ইন্ডাস্ট্রিজ ছিল তো, সেজন্য শখ করে ভেট্টোরি রেখেছেন।ভাই, মোবাইলডার চার্জ শেষ, একটু চার্জ দিয়ে দেন।