ওল্ড প্ল্যাসিডিয়ানস অ্যাসোসিয়েশনের বিতর্ক প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘যুক্তির শাণিত চেতনায় উদ্ভাসিত হোক তারুণ্য’ স্লোগানে ৯-১১ অক্টোবর সেন্ট প্ল্যাসিডস উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হলো আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা। ওল্ড প্ল্যাসিডিয়ানস অ্যাসোসিয়েশন আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন দৈনিক পূর্বকোণ-এর সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সেন্ট প্ল্যাসিডস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার প্রদীপ প্ল্যাসিড গোমেজ। বিশেষ অতিথি ছিলেন ফজলে আলীম। বক্তব্য দেন আলী আহাম্মদ, আলী হোসেন আকবর আলী, রাফি আহাম্মদ, শেখ জোবায়েত হোসেন, মাহাবুবুর রহমান, রেজাউর রহমান ও নওশাদ কাদরী। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সিলভার বেলস্ গার্লস হাইস্কুল ও রানার আপ খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা সিলভার বেলস্ স্কুলের দলনেতা মৌমিতা। অনুষ্ঠানে সহযোগিতা করেছে বিতর্ক সংগঠক পান্থজন। অনুষ্ঠান পরিচালনা করেন সজল চৌধুরী।