ওশান প্যারাডাইসে অগ্নিনির্বাপণ মহড়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের তারকা হোটেল ওশান প্যারাডাইসে গত সোমবার বিকেলে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। হোটেলের মহাব্যবস্থাপক মো. হায়াত খান ও পরিচালক আবদুল কাদের মহড়া উদ্বোধন করেন।
মো. হায়াত খান বলেন, অগ্নিকাণ্ড মোকাবিলায় হোটেলের প্রতি বিভাগ নির্বাচিত অর্ধশত কর্মীকে সরকারি দমকল বাহিনীর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণার্থীদের দেওয়া হয় সনদ ও ব্যাজ। প্রতি তিন মাস অন্তর অগ্নিনির্বাপণের এই মহড়া চালানো হয়। —কক্সবাজার অফিস