ওস্তাদ আজিজুল ইসলামের সম্মাননা ও বংশীবাদন ১৯ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি)–এর উদ্যোগে আগামী ১৯ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাতটায় ওস্তাদ আজিজুল ইসলামের বংশীবাদন ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ওস্তাদ আজিজুল ইসলাম অর্ধশতাব্দী ধরে তিনি শুদ্ধ সংগীতের সাধনায় নিমগ্ন। কেবল প্রথাগত শিক্ষা নয়, আত্মানুসন্ধানের মধ্য দিয়ে সুন্দর সৃষ্টিই তাঁর সাধনা। অর্থ, প্রতিষ্ঠা কিংবা প্রতিযোগিতার জন্য নয়—কেবল সংগীতকে ভালোবেসে তিনি সংগীতে জীবন সমর্পণ করেছেন।
উপমহাদেশের প্রখ্যাত এই শিল্পীকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলী। সম্মাননা অনুষ্ঠানের পরপরই একক বংশীবাদন করবেন ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম।
চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি)-এর ল্যাবরেটরি থিয়েটার মঞ্চে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত। বিজ্ঞপ্তি