ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার স্মরণানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতগুরু ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৯ আগস্ট সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয় স্মরণানুষ্ঠান। এ উপলক্ষে আলোচনা সভা ও শাস্ত্রীয় সংগীতের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নীরদ বরণ বড়ুয়াকে নিয়ে রাজীব দাশ নির্মিত তথ্যচিত্র রোড টু আব্দুল্লাপুর প্রদর্শিত হয়।
তৃতীয় পর্বে নিরোদ বরণ বড়ুয়া রচিত ও সুর করা বন্দিশ পরিবেশনের মাধ্যমে শুরু হয় শাস্ত্রীয় সংগীতের আসর। প্রথমে ভূপালি রাগে ছোট খেয়াল পরিবেশন করেন শিল্পী বাবলু চক্রবর্তী। তবলায় সংগত করেন শিল্পী রাজীব চক্রবর্তী। মধ্যলয়ে ইমন রাগে ‘মিলন কে ঘর আয়ে বলমা...’—বিখ্যাত এ বন্দিশ পরিবেশন করে আসর মাতান শিল্পী মো. হাসান। তবলায় ছিলেন শিল্পী সুরজিত সেন। সর্বশেষে নীরদ বরণ বড়ুয়ার মেয়ে ফাল্গুনী বড়ুয়া পরিবেশন করেন রাগ মালকোষ। আসরে হারমোনিয়াম বাজিয়ে শিল্পীদের সহযোগিতা করেন সদারঙ্গের সম্পাদক শিল্পী স্বর্ণময় চক্রবর্তী। তানপুরা বাজান পূর্ণতা ভট্টাচার্য ও উপস্থাপনায় ছিলেন মৌসুমী দাশগুপ্তা। বিজ্ঞপ্তি।