ওস্তাদ নীরদ বরণ স্মরণানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুর-সপ্তক সংগীত বিদ্যাপীঠের উদ্যোগে ৯ আগস্ট ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার নবম মৃত্যুাবার্ষিকী পালিত হলো। এতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার কর্মময় জীবনের ওপর আলোচনা করেন পণ্ডিত বিজন চৌধুরী, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তী, হিল্লোল চৌধুরী, রাজিব দাশ প্রমুখ। তাঁরা বলেন, ‘ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া ছিলেন চট্টগ্রাম তথা দেশের উচ্চাঙ্গ সংগীতজগতের অন্যতম পথিকৃৎ। স্বাধীনতা উত্তর কালে দেশের সাংস্কৃতিক আন্দোলনে তাঁর অসামান্য অবদান ছিল। তিনি মৃতপ্রায় উচ্চাঙ্গ সংগীতের ভুবনটাকে নতুন করে জাগিয়ে তুলেছিলেন।’আলোচনা শেষে গানে গানে শ্রদ্ধা নিবেদন করেন মৃণালিনী চক্রবর্তী ও ফাল্গুনী বড়ুয়া। তবলায় ছিলেন সুরজিৎ সেন ও রাজিব চক্রবর্তী। বিজ্ঞপ্তি।