ওস্তাদ নীরদ বরণ স্মরণে অনুষ্ঠান
ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার স্মরণে সুর সপ্তক সংগীত বিদ্যাপীঠ ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে (টিআইসি) আয়োজন করেছিল শাস্ত্রীয় সংগীতানুষ্ঠানের।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীণ সেতারশিল্পী মিহির কানুনগো। বিশেষ অতিথি ছিলেন সংগীতজ্ঞ বিজন চৌধুরী ও ওস্তাদ মিহির লালা। নীরদ বরণ বড়ুয়ার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর বিদ্যাপীঠের শিক্ষার্থীরা সমবেত শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন। এরপর একক শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন শিল্পী স্বর্ণময় চক্রবর্তী, দোলন কানুনগো, মৃণালিনী চক্রবর্তী, মিতালী রায়, অরুণ বড়ুয়া, ফাল্গুনী বড়ুয়া ও নিপা দত্ত। শিল্পীদের তবলায় সহযোগিতা করেন সুরজিত সেন, রাজীব চক্রবর্তী এবং সঞ্চয়ন বড়ুয়া। শেষে বিদ্যাপীঠের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠান সনঞ্চালনায় ছিলেন প্রবীর পাল।