ওয়াগ্যেয়াই ও জাহাজ ভাসানোর আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীর বাঁকে নাচে ময়ূর, জলের বুকে ভাসে হাঁস আর নদীর তীরে হাজার কণ্ঠের উচ্ছ্বাস। রামুর বাঁকখালী নদীতে হয়ে গেল জমজমাট জাহাজ ভাসানো উৎসব। উৎসবে ভাসানো হয় অপূর্ব সাজের নয়টি কল্পজাহাজ। বাঁশ, বেত, কাঠ আর কাগজ দিয়ে ময়ূর, হাঁস, কবুতরসহ বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয় জাহাজে। ছয়-সাতটি নৌকাকে এক করে বানানো হয় ভেলা, তার ওপর বসানো হয় একেকটি জাহাজ। সেই জাহাজে শিশু-কিশোর ও যুবকেরা নানা বাদ্য বাজিয়ে নেচে-গেয়ে মেতে ওঠে অন্য রকম আনন্দে। ২৪ অক্টোবর প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ঐতিহ্যবাহী এ জাহাজ ভাসানো উৎসবকে ঘিরে প্রাণের মেলা বসেছিল। রামু উপজেলা বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদ এ উৎসবের আয়োজন করে। ২০ জন বৌদ্ধ ভিক্ষুর মন্ত্র পাঠ শেষে বেলা আড়াইটায় বৌদ্ধভিক্ষু প্রিয়রত্ন মহাথের ও সুনন্দপ্রিয় ভিক্ষু জাহাজ ভাসানো উৎসবের উদ্বোধন করেন। সন্ধ্যা পর্যন্ত চলে আনন্দ আয়োজন। জাহাজ ভাসানোর জন্য তিন মাস ধরে প্র্রায় ২০টি বৌদ্ধপল্লিতে আনন্দ আয়োজন চলে। এবার হাইটুপি, হাজারীকূল, পূর্ব রাজারকূল, দ্বীপ-শ্রীকূল, জাদিপাড়া, মেরংলোয়া, পূর্ব মেরংলোয়া, উত্তর ফতেখারকূল, ও দক্ষিণ শ্রীকূল গ্রাম থেকে নয়টি কল্পজাহাজ ভাসানো হয় নদীতে। রামু উপজেলা বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের সহসভাপতি দুলাল বড়ুয়া জানান, ‘২০০ বছরের পুরোনো জাহাজ ভাসানো উৎসব যুগ যুগ ধরে এলাকাবাসীর কাছে নির্মল আনন্দ ও সমপ্রীতির প্রতীক হয়ে আছে।’ উদ্যাপন পরিষদের সভাপতি স্বপন বড়ুয়া জানান, ‘সকাল থেকে বৃষ্টি হওয়ায় আবহাওয়া প্রতিকূলে ছিল তবুও লোকসমাগম কম হয়নি। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি, রামু সীমা বিহারের অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথের জানান, ‘২০০ বছর আগে মিয়ানমারে মুরহন ঘা নামক স্থানে একটি নদীতে মংরাজ ম্রাজংব্রান প্রথম এ উৎসবের আয়োজন করেন। প্রবারণা পূর্ণিমায় একসঙ্গে মিলিত হবার জন্য এ আয়োজন চলত। সেখান থেকে রামুতে এ উৎসবের প্রচলন। এ উপলক্ষে স্বপন বড়ুয়ার সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গিয়াস উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক, সুপ্তভূষণ বড়ুয়া ও চেয়ারম্যান জাফর আলম চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন দীপঙ্কর বড়ুয়া ও পলক বড়ুয়া। বান্দরবানে নানা আয়োজন: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবানে ওয়াগ্যোয়াই পোয়ে বা প্রবারণা উৎসব ২৪ অক্টোবর শেষ হয়েছে। সপ্তাহব্যাপী এ উৎসবকে ঘিরে বৌদ্ধ ধর্মাবলম্বী মারমাসহ বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর নানা কর্মসূচিতে মুখর হয়ে উঠেছিল পুরো জনপদ। বিশেষ করে ধর্মপ্রাণ নারী-পুরুষের ভিড়ে বৌদ্ধবিহারগুলো পরিণত হয় লোকারণ্যে। প্রবারণা পূর্ণিমার ধর্মীয় উৎসবকে মারমা ভাষায় বলা হয় ওয়াগ্যোয়াই পোয়ে। দেশের থেরবাদি বৌদ্ধ ধর্মাবলম্বীরা বৌদ্ধপূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমাকে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হিসেবে পালন করে থাকেন। কিন্তু মারমা ও মিয়ানমারের ধর্মীয় সংস্কৃতিতে প্রভাবিত ম্রো, খিয়াং, চাক, খুমিসহ অন্য আদিবাসীদের কাছে ওয়াগ্যোয়াই পোয়ে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হিসেবে বিবেচিত। বর্মি বর্ষপঞ্জি বা মঘি সন অনুসরণ এরপর পৃষ্ঠা ৩ কলাম ৩করে বড়ুয়া, চাকমা, তঞ্চঙ্গ্যাসহ অন্যরা এবার ২২ অক্টোবর প্রবারণা উদ্যাপন করলেও মারমাদের ওয়াগ্যোয়াইয়ের মূল অনুষ্ঠান ছিল ২৩ অক্টোবর। উৎসব শুরু হয় ১৬ অক্টোবর। পুরোনো রাজবাড়ি মাঠে উৎসব উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা। উৎসবের নানা কর্মসূচির মধ্যে ছিল ধর্মীয় শোভাযাত্রা, রথ টানা, প্রার্থনা সভা, মারমা ভাষায় ধর্মীয় নাটক, পিঠা অনুষ্ঠান, হ্যান্ডবল টুর্নামেন্ট, আকাশে ফানুশ ওড়ানো ও আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান। আদিবাসী তরুণ-তরুণীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় ছিল ২১ অক্টোবর মারমা ভাষায় মঞ্চস্থ নাটক পাইং চাইন্দা। ২২ অক্টোবর ছিল আদিবাসী শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকাশে ফানুশ ওড়ানো উৎসব। ২৪ অক্টোবর রাতে মনোরমভাবে সাজানো রথ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। হাজার হাজার নারী-পুরুষ এ সময় রথ দেখা ও পুণ্য লাভের আশায় মোমবাতি জ্বালিয়ে রাস্তায় নেমে আসেন।