রাঙামাটির বাঘাইছড়ি পৌর নির্বাচন অনুষ্ঠিত হয় ১৮ ফেব্রুয়ারি। এতে নয়টি সাধারণ ও তিনটি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হন ১২ জন।
নির্বাচিত কাউন্সিলররা হলেন সাধারণ ওয়ার্ডে ১ নম্বরে মো. হোসেন, ২ নম্বরে মো. ওবায়দুল হক, ৩ নম্বরে মো. বাহার উদ্দিন, ৪ নম্বরে মো. নুরুল আলম, ৫ নম্বরে মো. শহিদুল ইসলাম, ৬ নম্বরে মো. নাজিম উদ্দিন, ৭ নম্বরে মো. পারভেজ আলী, ৮ নম্বরে পলক তালুকদার ও ৯ নম্বরে মো. নুরুল হক তালুকদার। এ ছাড়া সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে আমেনা বেগম; ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে আয়েশা খাতুন এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে চঞ্চলা চাকমা নির্বাচিত হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা মো. নাজিম উদ্দিন বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রশাসনের কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর পরিশ্রম করেছেন। নির্বাচনের আগে ও পরে বড় ধরনের কোনো সহিংসতা হয়নি। কোনো আচরণবিধি লঙ্ঘন ও পরাজিত প্রার্থীরাও কোনো অভিযোগ করেননি।