ওয়ার্ড কাউন্সিলররা যা বলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সিটি করপোরেশন প্রতিশ্রুতি পূরণ করেনি’এ কে এম জাফরুল ইসলামপশ্চিম বাকলিয়াবাকলিয়া এলাকায় জলাবদ্ধতার কারণ জানতে চাইলে পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম জাফরুল ইসলাম বলেন, ‘বাকলিয়ায় তিনটি সেতু নির্মাণে ঠিকাদার নিয়োগ হয়েছে রাজনৈতিক বিবেচনায়। দেড় বছর ধরে এসব সেতুর কাজ চলছে। পাশাপাশি এ বছর এলাকার চাক্তাই খাল, হিজড়া খাল ও ডাইভারশন খাল থেকে মাটি ঠিকভাবে তোলা হয়নি।’ জলাবদ্ধতা থেকে রক্ষা পেতে ডিসি সড়কের একাংশ উঁচু করা হয়েছে জানিয়ে জাফরুল ইসলাম বলেন, ‘যেসব রাস্তা উঁচু করা হয়েছে সেগুলোও ডুবে গেছে।’জলাবদ্ধতা নিরসনে দেওয়া প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হয়েছে এমন প্রশ্নের জবাবে জাফরুল ইসলাম বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনের আগে স্লোগান উঠেছিল, “পানির নিচে মুরাদপুর, কেমনে হবে সিঙ্গাপুর”। কিন্তু সমস্যা যেমন ছিল তেমনই রয়ে গেছে।’আমার ঘরেও পানি উঠেছেসিরাজুল ইসলামউত্তর আগ্রাবাদজলাবদ্ধতার বিষয়ে উত্তর আগ্রাবাদের কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন, ‘ভাই, মনসুরাবাদে আমার ঘরেও পানি ঢুকেছে। উত্তর আগ্রাবাদের মোল্লাপাড়া, মুহুরীপাড়া, বেপারিপাড়া, শান্তিবাগ, দাইয়াপাড়া ও পান্নাপাড়ার কিছু এলাকার বসতবাড়ি ও দোকানে পানি উঠেছে।’ওয়ার্ডের জলাবদ্ধতার কারণ জানতে চাইলে সিরাজুল ইসলাম বলেন, ‘ঘনবসতিপূর্ণ এই এলাকায় নালার পানি ধারণক্ষমতা কম। খুলশী, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ড এবং সিএসডি গুদাম এলাকার সব পানি আমাদের এলাকার নালা হয়ে মহেশ খালে গিয়ে পড়ে। নালা অপ্রশস্ত হওয়ায় জোয়ারের সময় পানি মহেশ খালে নামতে পারে না।’ নালা দখলমুক্ত করে প্রশস্ত করা সম্ভব না হলে জলাবদ্ধতা দূর হবে না বলে জানান সিরাজুল ইসলাম। অপরিকল্পিত নগরায়ণের কারণে জলাবদ্ধতা হচ্ছেবিজয় কুমার চৌধুরীসভাপতি, জলাবদ্ধতাবিষয়ক স্ট্যান্ডিং কমিটিচট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) জলাবদ্ধতাবিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও নগরের জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী মনে করেন অপরিকল্পিত নগরায়ণই জলাবদ্ধতার মূল কারণ। তিনি বলেন, নগরে সিডিএর মাস্টারপ্ল্যান অনুযায়ী নতুন কোনো খাল খনন করা হয়নি। অনেক খাল ভরাট হয়ে গেছে। এখন দ্রুততম সময়ের মধ্যে নতুন খাল খনন ও সংস্কার কর্মসূচি শুরু হরতে হবে। বাকলিয়ার তিনটি সেতুর কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ার বিষয়ে বিজয় কুমার বলেন, ‘ঠিকাদারেরা নানা অজুহাতে ঠিক সময়ে কাজ শেষ করেনি বলে এমন হয়েছে।’তিনি আরও বলেন, ‘ভবন তৈরির সময় পাইলিং করে তোলা মাটি বৃষ্টিতে ধুয়ে খাল-নালা ভরাট করছে।’বসতবাড়ির চেয়ে রাস্তা উঁচু করার সিদ্ধান্তকে ‘ভুল’ আখ্যায়িত করে বিজয় কুমার বলেন, ‘ড্রেনেজব্যবস্থা উন্নত না করেই রাস্তা উঁচু করায় জলাবদ্ধতা বেড়েছে।’