ওয়ালটন গ্রুপে ১৩০ নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ালটন গ্রুপ
ওয়ালটন গ্রুপ

সম্প্রতি ওয়ালটন গ্রুপে তিনটি পদে মোট ১৩০ জন নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ম্যানেজার/ সহকারী ম্যানেজার (টেকনো সার্ভিস) ও টেলিভিশন টেকনিশিয়ান পদে ৫০ জন করে এবং ড্রাইভার পদে ৩০ জনকে নিয়োগ হবে। এই বিজ্ঞপ্তি ১৪ অক্টোবর প্রথম আলোর চাকরিবাকরির তৃতীয় পৃষ্ঠায় ছাপা হয়েছে। আবেদনকারীকে এই বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে।
ম্যানেজার/ সহকারী ম্যানেজার (টেকনো সার্ভিস) পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি উত্তীর্ণ হতে হবে। অবশ্যই কম্পিউটার পরিচালনা ও ইন্টারনেট ব্রাউজিংয়ে দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে সামাজিক যোগাযোগ রক্ষা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণে দক্ষ হতে হবে।
আর টেলিভিশন টেকনিশিয়ান পদের প্রার্থীরা এসএসসি/ ভোকেশনাল/ ডিপ্লোমা পাস হলেই আবেদন করতে পারবেন। আবেদনকারী সিআরটি, এলইডি অ্যান্ড অ্যান্ড্রয়েড স্মার্ট টেলিভিশন সার্ভিসিংয়ে কমপক্ষে ২ থেকে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন হলে এ পদে নিয়োগে অগ্রাধিকার পাবেন। তবে দক্ষ প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য থাকবে। এ পদের প্রার্থীদের অবশ্যই মোটরসাইকেল চালানো জানতে হবে।

অন্যদিকে, ড্রাইভার পদে আবেদন করতে হলে প্রার্থীদের এসএসসি/ সমমান পাস হতে হবে। তবে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য প্রার্থীরাও এ পদে আবেদন করতে পারবেন। কার/ পিকআপ ড্রাইভিংয়ে কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এ পদের প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে অবশ্যই প্রার্থীর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

এসব পদে আবেদন করতে হলে প্রার্থীদের জীবনবৃত্তান্ত, সদ্য তোলা ১ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপিসহ ফার্স্ট জ্যেষ্ঠ উপপরিচালক, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন বিভাগ, ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম, আলম মঞ্জিল, ৩৩, মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯ ঠিকানায় পাঠাতে হবে। অথবা ই-মেইল করা যাবে [email protected] এই ঠিকানায়। জীবনবৃত্তান্তে অবশ্যই প্রার্থীর মোবাইল নম্বর ও খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।